বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ২০৮ রানে জয় ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ২০৮ রানে জয় পেল বিরাট কোহলির ভারত। এদিন ৪৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৫০ রানে শেষ হল বাংলাদেশের ইনিংস।

হায়দ্রাবাদ, ১৩ ফেব্রুয়ারি : প্রথম ইনিংসে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় ইনিংসে ৪৫৯ রানের লক্ষ্যমাত্রার সামনে সেভাবে লড়াই করে ম্যাচ বাঁচাতে পারল না বাংলাদেশ। টেস্ট ড্র করতে হলে আজ সোমবার গোটা দিন অশ্বিন-জাদেজা জুটিকে সামলাতে হতো মুশফিকুরদের। ভারতের মাটিতে যে কাজটা কার্যত অসম্ভবের পর্যায়ে পড়ে। আর হয়ওনি তাই।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

এদিন প্রথমদিকে কিছুটা লড়াই করে চা পানের বিরতির আগেই ২৫০ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন ৪টি করে উইকেট পেয়েছেন। এছাড়া ইশান্ত শর্মা ২টি উইকেট পেয়েছেন।[সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুততম ২৫০ উইকেট রবিচন্দ্রণ অশ্বিনের]

বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ২০৮ রানে জয় ভারতের

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৬৮৭/৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ভারতের হয়ে মুরলী বিজয় ও ঋদ্ধিমান সাহা শতরান করেন। দ্বিশতরানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে ৩৮৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। দলের হয়ে শতরান করেন অধিনায়ক মুশফিকুর রহিম (১২৭ রান)।

ফলো অন হলেও ভারত তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে। খুব তাড়াতাড়ি মাত্র ২৯ ওভারে ১৫৯/৪ রান তুলে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪৫৯ রানের লক্ষ্যমাত্র দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৫০ রানে শেষ মুশফিকুরদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সৌম্য সরকার (৪২)। এই টেস্টে ম্যাচের সেরা হয়েছেম ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+