টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারাল ভারত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোম টিমকে ১৭ রানে হারিয়ে দুর্দান্তভাবে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত বোলিং করে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন পুনম যাদব ও শিখা পান্ডে।

টসে হার

টসে হার

সিডনির শো-গ্রাউন্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় হোম টিম। শুরুটা ভালো হলেও আচমকাই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ২৯ ও ১০ রানে ফিরে যান ভারতীয় ওপেনার যথাক্রমে শাফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। মাত্র ২ রান করে আউট হন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও।

খেলা ধরেন দীপ্তি

এরপর জেমেইমা রডরিগেজের সঙ্গে জুটিতে ৫৩ রান তোলেন অভিজ্ঞ দীপ্তি শর্মা। ২৬ রান করে আউট হন রডরিগেজ। ৪৯ রানে অপরাজিত থাকেন দীপ্তি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ভারতের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন জেস জোনাসেন।

অস্ট্রেলিয়ার জবাব

ভারতের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫৫, ৬৭ রানে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় হোম টিম। ৭৬ বলে পরপর চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮২ রানে ৬ ও ১০১ রানে ৭ উইকেট হারানোর পর খেলা থেকে কার্যত হারিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৯.৫ ওভারে ১১৫ রানে অল আউট হয়ে যান অজি মহিলারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দলের ওপেনার তথা উইকেটরক্ষক আলিসা হিলি।

ভারতের দুর্দান্ত বোলিং

গুরুত্বপূর্ণ সময়ে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মেরুদণ্ড একাই ভেঙে দেন অভিজ্ঞ পুনম যাদব। একাই চার উইকেট নেন তিনি। অন্যদিকে ভারতীয় ফাস্ট বোলার শিখা পান্ডে ম্যাচে ৩ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+