India vs Australia: মোহালিতে ২৭ বছর পর ODI-এ অস্ট্রেলিয়া-বধ ভারতের, সূর্যকুমার-সহ চার ব্যাটার পেলেন অর্ধশতরান
India vs Australia: মোহালিতে প্রায় ২৭ বছর পর অস্ট্রেলিয়া পরাজয়ের সম্মুখীন হলো একদিনের আন্তর্জাতিকে। ১৯৯৬ সালের নভেম্বরে ভারতের কাছে পরাজিত হওয়ার পর এই প্রথম পিসিএ স্টেডিয়ামে পরাস্ত অজিরা।
মহম্মদ শামি বল হাতে তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। এরপর ভারতের বেশিরভাগ ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত আদায় করে নিল সহজ জয়।

ভারতের সামনে জয়ের জন্য ২৭৭ রানের টার্গেট রেখেছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ৪৮.৪ ওভারেই। ৮ বল বাকি থাকতে জয় এলো পাঁচ উইকেটে। লোকেশ রাহুল কেরিয়ারের ১৪তম অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেন ৬৩ বলে ৫৮ রানে। তিনি চারটি চার ও একটি ছয় মেরেছেন।
টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে স্বভাবসিদ্ধ আগ্রাসী ব্যাটিং করে সূর্যকুমার যাদব পেলেন তৃতীয় ওডিআই শতরান। এই ফরম্যাটে হাফ সেঞ্চুরি পেলেন ২০২২ সালের ফেব্রুয়ারির পর। ওই বছর ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ৮৩ বলে ৬৪। আজ এই প্রথমবার তিনি ৪৯ বল খেললেও একটিও স্যুইপ শট মারেননি।
সূর্যকুমার পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৫০ রান করলেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকলেন ৬ বলে ৩ রান করে। এই পরিস্থিতিতে চাপ বাড়ল শ্রেয়স আইয়ারের উপর। চোট সারিয়ে এদিনই মাঠে নেমে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ফেলেছিলেন। ৮ বলে ৩ রান করে রান আউট হলেন।

ভারতের ওপেনিং জুটিই নিশ্চিত করেছিল জয়ের ভিত। ২১.৪ ওভারে ওঠে ১৪২ রান। ঋতুরাজ গায়কোয়াড় ৭৭ বলে ৭১ রান করলেন। কেরিয়ারের তৃতীয় ওডিআইয়ে পেলেন প্রথম অর্ধশতরান। শুভমান গিল ৬৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। ২৬ বলে ১৮ রান করেন ঈশান কিষাণ। অ্যাডাম জাম্পা দুটি এবং প্যাট কামিন্স ও শন অ্যাবট একটি করে উইকেট পান।
এর আগে, টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। ডেভিড ওয়ার্নার ৫২, জশ ইনগ্লিস ৪৫, স্টিভ স্মিথ ৪১ রান করেন। মহম্মদ শামি ৫টি এবং জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications