একদিনে দু'বার অলআউট আফগানিস্তান, ইনিংস ও ২৬২ রানে টেস্ট জয় ভারতের

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট স্মরণীয় হয়ে থাকল না আফগানিস্তানের কাছে। প্রথম ম্যাচে খেলতে নেমে ইনিংস ও ২৬২ রানে হারতে হল মহম্মদ নবি, রশিদ খানদের দলকে।

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট স্মরণীয় হয়ে থাকল না আফগানিস্তানের কাছে। প্রথম ম্যাচে খেলতে নেমে ইনিংস ও ২৬২ রানে হারতে হল মহম্মদ নবি, রশিদ খানদের দলকে। প্রথমে ব্যাট করে ভারত ৪৭৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে একদিনের মধ্যেই দু'বার অলআউট হয়ে গেল আফগানিস্তান। প্রথম ইনিংসে ১০৯ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে শেষ হল আফগান ইনিংস। একইসঙ্গে ভারত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জয় পেল।

একদিনে দুবার অলআউট আফগানিস্তান, টেস্ট জয় ভারতের

বৃহস্পতিবার ভারত প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩৪৭ রানে দিন শেষ করে। অপরাজিত ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও হার্দিক পান্ডিয়া। তারপরে এদিন অশ্বিন ১৮ রানে ফিরে গেলেও ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। রবীন্দ্র জাদেজা ২০, ইশান্ত শর্মা ৮ ও উমেশ যাদব ২৬ রান করেন। সবমিলিয়ে ভারত ৪৭৪ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে আফগানরা ২৮ ওভার খেলে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছে। একমাত্র মহম্মদ নবি ২৪ ও মুজিব উর রহমান ১৫ রান করেন। ভারতের হয়ে উমেশ যাদব ১টি, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা ২টি করে ও রবিচন্দ্রণ অশ্বিন ৪টি উইকেট নেন।

ফলে অন করতে নেমে আফগানিস্তান ৩৮.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায়। ভারতের দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠেন জাদেজা ও উমেশ যাদব। জাদেজা ৪টি ও উমেশ ৩টি উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+