ICC Test Rankings: বিরাট অবনতি কোহলির, ক্রমশ পিছিয়ে যাচ্ছেন রোহিতও, প্রথম দশে দুই ভারতীয়

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে সাফল্য পাননি। সারা বছর ধরে তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। কিন্তু জন্মদিনের পরের দিনেই আরও বড় ধাক্কা খেলেন কোহলি।

পুণে টেস্টের পরই ক্রম তালিকায় অবনতি হতে থাকে বিরাট কোহ‌লির। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হতেই ৮ ধাপ নীচে নেমে গেলেন কোহলি। টেস্ট ব্যাটারদের মধ্যে প্রথম কুড়ি জনের মধ্যেও নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হলেন কিং কোহলি। বুধবার আইসিসির পক্ষ থেকে নতন ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বিরাট ও রোহিতকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে।

বুধবার আইসিসির পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বিরাট টেস্ট ফর্ম্যাটে ৮ ধাপ নীচে নেমে গিয়েছেন। বর্তমা‌নে ৬৫৫ পয়েন্ট নিয়ে কোহলি রয়েছেন ২২ নম্বরে। ১০ বছর পর কোহলি কুড়ির নীচে নামলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও দুই ধাপ নীচে নেমেছেন ৬২৯ পয়েন্ট নিয়ে আছেন ২৬ নম্বরে। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই তথ্য একেবারেই স্বস্তিতে রাখবে না ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে ৯৩ রানের বেশি করতে পারেননি। ফলে ক্রম তালিকাতে তাঁর প্রভাব পড়ল। ২২ নভেম্বর থেকে ভারত অস্ট্রে‌লিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোহলির অফ ফর্ম উদ্বেগের কারণ ভারতের।

টেস্টে ক্রম তালিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে জায়গা ধরে রেখেছেন দুই জন। যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। এর আগে বেশ কয়েকটি ক্রম তালিকায় দেখা গিয়েছিল উন্নতি করছেন যশস্বী। কিন্তু এবার তিন নম্বর স্থান হারালেন ভারতীয় তরুণ ওপেনার। এর আগের প্রকাশিত ক্রম তালিকায় তিন নম্বরে থাকলে বুধবার দেখা গেল এক ধাপ নীচে নেমেছেন যশস্বী। ৭৭৭ পয়েন্ট নিয়ে চার ‌নম্বরে আছেন যশস্বী।

অন্যদিকে পন্থ ৭৫০ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছেন। মুম্বইতে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু খেলেন তিনি। ৬৮০ পয়েন্ট নিয়ে শুভমান গিল আছেন ১৬ নম্বরে। মুম্বই টেস্ট না খেলায় বোলারদের মধ্যে আরও একধাপ নীচে নামলেন জসপ্রীত বুমরাহ। ৮৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন বুমরাহ। অশ্বিন পাঁচ এবং জাদেজা ছয় নম্বরে আছেন। আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+