AUS vs IND: ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের অতিরিক্ত ভিড়, কঠোর সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট
বিশ্বের যে দেশে ভারতীয় দল খেলতে যায় সেখানেই টিম ইন্ডিয়াকে নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা থাকে তুঙ্গে। ব্যাতিক্রম নয় অস্ট্রেলিয়াও। ডনের দেশে ভারতীয় দল যাওয়ার পর থেকেই সেখান বিরাট কোহলি-জসপ্রীত বুমরাহদের নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। মঙ্গলবার সমর্থকদের জন্য ভারতীয় দলের অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়। কিন্ত চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত-বিরাটদের অনুশীলন দেখার আর সুযোগ পাবেন না সমর্থকরা।
মঙ্গলবার অ্যাডিলেডে ভারতীয় দলের অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয় সমর্খকদের। প্রচুর সমর্থক অ্যাডিলেডের মাঠে আসেন ভারতীয় দলের অনুশীলন দেখতে। অস্ট্রেলিয়ার একটি প্রথমসারির সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রায় ৩ হাজার সমর্থক মঙ্গলবার অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন। মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলি ভারতীয় দল ক্লোজডোর অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার অ্যাডিলেডে ভারতীয় দলের অনুশীলন প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, এমনকি নিরাপত্তা পেরিয়ে অনেকেই ক্রিকেটারদের সামনে যাওয়ার চেষ্টা করেন। অনেকে সুযোগ পেয়ে সেলফি বা অটোগ্রাফের আবদার করেন। আসলে ভারতীয় দলের ক্রিকেটাররা কঠিন ম্যাচের আগে গভীর অনুশীলনে মগ্ন, সেখানে অতিরিক্ত মানুষের উপস্থিতি তাদের মনসংযোগ ব্যাঘাত ঘটাচ্ছে। পাশাপাশি কোনও একজন ক্রিকেটারের শরীর নিয়েও কটাক্ষ করা হয়েছে দর্শকদের পক্ষ থেকে। মনে করা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই এত দর্শক ভারতের অনুশীলনে প্রবেশ করানো হয়েছে।
এই প্রেক্ষাপটে শুধু গোলাপি বলের টেস্টের আগেই নয়, গোটা সিরিজে সমর্থকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ান সময় অনুসারে ভারতীয় দল বিকেলে অনুশীলন করলেও বুধবার অবশ্য সকালে অনুশীলন করে। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যায়, অ্যাডিলেডের ট্রেনিং গ্রাউন্ডে রেলিং চার পাশে কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু ট্রেনিং সেন্টারের বাইরে অনেক মানুষের উপস্থিতি রয়েছে।
🚨 TEAM INDIA'S PRACTICE IN CLOSED DOORS 🚨
— Tanuj Singh (@ImTanujSingh) December 4, 2024
Close to 5000 fans came to see for Team India's practice session yesterday and some of them passing demeaning comments - So BCCI have decided closed doors practice session in this Australia Tour. (The Age). pic.twitter.com/x8M4JOOdoT
একটি সূত্র সংশ্লিষ্ট অজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা যখন ব্যাটিং বা বোলিং করছেন তখন বাইরে থেকে প্রচুর শব্দ হচ্ছে, এমনকি অনুশীলনে প্রবেশের সময় সেলফি তুলতে চাইছেন অনেকে। এতে কিছুটা বিরক্ত হচ্ছেন ক্রিকেটাররা। এই প্রেক্ষাপট কঠোর সিদ্ধান্ত নেওয়া বাদ দিয়ে বিকল্প ছিল না।
এরআগে ভারতীয় দল যখন পারথ টেস্ট শুরুর আগে নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলেছিল তখনও সেখানে সমর্থকদের প্রবেশে নিষধাজ্ঞা জারি করা হয়।












Click it and Unblock the Notifications