লঙ্কা বধ টিম ইন্ডিয়ার, চার দিনেই ম্যাচ পকেটে পুড়ল বিরাট এন্ড কোং
দুই ক্রিকেটারের চোট , শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারাল ভারত
গলে ধামাকা শুরু ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতল ৩০৪ রানে। ম্যাচ শেষের একদিন আগেই ২৪৫ রানে গুটিয়ে গেল দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা।
৩ উইকেটে ১৮৯ রানে চতুর্থ দিন শুরু করে ভারত। ১৩৬ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন টেস্টে ১৭তম শতরান করে নেন তিনি। ৩ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার দেয় ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৫৫০ রানের টার্গেট দেয় ভারত।

ম্যামথ রানের টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। উপুল থরঙ্গাকে বোল্ড করে প্রথম আঘাতটা দেন মহম্মদ সামি। গুনতিলকাকেও তাড়াতাড়ি আউট করে দেন উমেশ যাদব। এরপর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জোড়া স্পিনের সামনে অসহায়ের মত আত্মসমর্পণ করতে থাকেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। একমাত্র ওপেনার দিমুথ করুণারত্নে ৯৭ রান করে একটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন কিন্তু অশ্বিনের শিকার হন তিনিও। ৬৭ রান করা নিরোসান ডিকওয়েলাকেও আউট করেন ৫০ তম টেস্ট খেলতে নামা অশ্বিনই। এদিকে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পাওয়া আসেলা গুনরত্নে ও অধিনায়ক রঙ্গনা হেরাথ ব্যাট করতে পারেননি।
এর আগে রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটিতে শ্রীলঙ্কা সফর কালে গল টেস্ট হেরেছিল ভারত। এবার সেই গলেই চারদিনে ম্যাচ পকেটে পুড়ে নিল টিম ইন্ডিয়া। পাশাপাশি টেস্ট সিরিজে ১-০ এগিয়েও গেল তারা।












Click it and Unblock the Notifications