AUS vs IND: ব্রিসবেনে বাঁচল লজ্জা! ভারত শেষ কবে ফলো-অনে বাধ্য হয়েছে জেনে নিন

AUS vs IND: ব্রিসবেন টেস্ট ড্র হওয়া নিশ্চিত হয়ে গেল। আজ চতুর্থ দিনে ভারতকে ফলো-অন করাতে পারল না অস্ট্রেলিয়া। অব্যাহত থাকল ১৩ বছরের ধারা।

ভারত শেষবার ফলো-অনে বাধ্য হয়েছিল ১৩ বছর আগে। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে।

AUS vs IND

টেস্টের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, ভারতকে প্রতিপক্ষ বিভিন্ন দল মোট ৩৩ বার ফলো-অন করিয়েছে। যার মধ্যে ভারতকে হারতে হয়েছে ২৪টি টেস্টে। জিতেছে ১টিতে। ড্র রেখেছে ৮টি টেস্ট। একবিংশ শতাব্দীতে ফলো-অনে বাধ্য হয়ে ভারত জিতেছে ১টি টেস্ট, ড্র করেছে ২টি, হেরেছে চারটি টেস্টে।

টেস্টে ভারতকে প্রথমবার ফলো-অনে বাধ্য করিয়েছিল ইংল্যান্ড। ১৯৩৪ সালের জানুয়ারিতে ইডেন গার্ডেন্সে। সেই টেস্টটি ড্র হয়েছিল। ফলো-অনে বাধ্য হয়ে ভারতের প্রথম পরাজয় ১৯৩৬ সালের অগাস্টে। ওভালে সেই টেস্টে ইংল্যান্ডের কাছে ভারত হেরেছিল ৯ উইকেটে।

অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত ফলো-অনে বাধ্য করেছিল ১৯৪৭-৪৮ মরশুমের তিনটি টেস্টে। ব্রিসবেনে অজিরা প্রথমবার ভারতকে ফলো-অন করায়। সেই টেস্টে ভারতকে ইনিংস ও ২২৬ রানে হারায় অজিরা। এরপর অ্যাডিলেড ওভাল ও মেলবোর্ন টেস্টে ভারতকে ফলো-অন করিয়ে অস্ট্রেলিয়া জেতে যথাক্রমে ইনিংস ও ১৬ রানে এবং ইনিংস ও ৭৭ রানে।

২০১১ সালে ওভাল টেস্টে ভারতকে ফলো-অন করিয়ে ইংল্যান্ড জয়লাভ করেছিল ইনিংস ও ৮ রানে। তারপর শতাধিক টেস্ট খেলেছে ভারতীয় দল। তার মধ্যে বার তিনেক ফলো-অনের সুযোগ পেয়েও প্রতিপক্ষ দল ভারতকে ফলো-অনে বাধ্য করায়নি।

ব্রিসবেনে চলতি টেস্টটি প্রথম থেকে বৃষ্টিবিঘ্নিত। ফলে জেতার জন্য অজিদের সামনে ফলো-অন করানোরই পথ খোলা ছিল। তবে সমস্যা করে আজ টেস্টের চতুর্থ দিন জশ হ্যাজলউডের কাফ স্ট্রেইনের সমস্যার কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া।

দলের নির্ভরযোগ্য পেসার ভারতের বিরুদ্ধে চলতি সিরিজ থেকেই ছিটকে যেতে চলেছেন বলে খবর। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ তোলায় ভারতকে ফলো-অন বাঁচাতে গেলে ২৪৬ রানে পৌঁছতে হতো। এদিন নবম উইকেট পড়ে ২১৩ রানে।

শেষ অবধি জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপের জুটি ফলো-অনই শুধু বাঁচাল না, ব্রিসবেন টেস্টে হার বাঁচাতেও বড় অবদান রাখল। আকাশ দীপের ব্যাটে ফলো-অন বাঁচতেই ড্রেসিংরুমে উচ্ছ্বাস দেখা যায়। তৃপ্ত আকাশ দীপও মুষ্ঠিবদ্ধ হাত জার্সিতে ভারতীয় দলের লোগোর উপর ঠোকেন। এগারো নম্বরে নামা আকাশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররাও।

উল্লেখ্য, ফলো-অনে বাধ্য হয়ে ভারত একমাত্র টেস্টটি জিতেছে ইডেন গার্ডেন্সে। সেই টেস্টে ভারতকে ফলো-অন করিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ অবধি ভারত জিতেছিল ১৭১ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+