India vs West Indies T20Is: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল শাস্তির কবলে! চাহালকে নিয়ে অভাবনীয় নাটক

India vs West Indies T20Is: ত্রিনিদাদের টারৌবায় প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারতকে চার রানে হারিয়ে দিয়েছে রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার।

তার আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই শাস্তির কবলে পড়তে হলো। ওয়েস্ট ইন্ডিজের শাস্তির পরিমাণ তুলনামূলক বেশি।

India vs West Indies T20Is: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল শাস্তির কবলে!

ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্য়াচটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জড়িয়ে পড়ে স্লো ওভার রেটের ফাঁদে। নির্ধারিত সময়ে ভারত এক ওভার ও ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম করেছিল। ফলে একজন অতিরিক্ত ফিল্ডারকে তিরিশ গজ বৃত্তের মধ্যে আনতে বাধ্য হয় দুই দল। সেই সঙ্গে ভারতের ম্যাচ ফি-র ৫ শতাংশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারায় বলা হয়েছে, যদি কোনও দল নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে তাহলে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা হিসেবে ধার্য হবে। যত ওভার কম থাকবে সেইমতো ধার্য হবে জরিমানা। ম্যাচ ফি-র ৫০ শতাংশ অবধি জরিমানা ধার্য করার নিয়ম রয়েছে আইসিসির আচরণবিধিতে। এই জরিমানা দুই দলের অধিনায়ক মেনে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।

India vs West Indies T20Is: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল শাস্তির কবলে!

এদিকে, গতকালের ম্যাচে নজিরবিহীন ঘটনা ঘটে। যার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ১৫১ রানের টার্গেট তাড়া করতে নামা ভারতের অষ্টম উইকেট পড়েছিল ১৯.১ ওভারে ১৪০ রানের মাথায়। কুলদীপ যাদব আউট হয়ে সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। তিনি যখন ক্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছেন তখন অর্শদীপ প্যাভিলিয়নের দিকে তাকাতে বলেন চাহালকে।

দেখা যায়, ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া যুজবেন্দ্র চাহালকে ফিরে আসার জন্য ইশারা করছেন। তা দেখে চাহাল ফের হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। মুকেশ কুমারকে ব্যাট করতে নামতে দেখা যায়। যদিও চাহালকে মাঠে থাকার নির্দেশ দিয়ে মুকেশকে বাইরে যেতে বলেন আম্পায়াররা। এই ওভারের পঞ্চম বলে অর্শদীপ রান আউট হলে শেষ বল খেলতে নামেন মুকেশ।

৫ বলে ১১ রান দরকার এই অবস্থায় ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট মুকেশকে নামাতে চেয়েছিল। কিন্তু তা-ই যদি হবে তাহলে কীভাবে মাঠে ঢুকে পড়লেন চাহাল? ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি কোনও ব্যাটার সতীর্থ আউট হওয়ার পর বাউন্ডারি লাইন পেরিয়ে মাঠে নামেন, তাহলে তাঁকে এভাবে ফেরানো যায় না। হার্দিক ও দ্রাবিড়রা কেন সেটা করতে গেলেন কমেডি অব এররস দেখে সেটাই বুঝতে পারছেন না অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+