SA vs IND: যত কাণ্ড কেপ টাউনেই, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ভেঙে গেল ৮৯ বছরের রেকর্ড
নিউল্যান্ডসে নিউইয়ার টেস্টে বিরাট জয় টিম ইন্ডিয়ার। সেঞ্চুরিয়ানে তিন দিনেই খেলা সমাপ্ত হয়ে গিয়েছিল। কেপ টাউনে খেলার মেয়াদ দেড় দিনেরও কম সময়। কেপ টাউনে এই প্রথম কোনও টেস্ট জিতল ভারত। ১৯৯৭, ২০০৭, ২০১৮ ও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে এই মাঠে ভারত টেস্ট হেরেছে। ১৯৯৩ সালে প্রথম এখানে টেস্ট খেলে ভারত। সেই টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।
প্রায় তিন দশকের বেশি সময় পর নিউল্যান্ডসের মাঠে টেস্টে জয় পেল ভারত। এই মাঠে প্রথম জয়ের সঙ্গেই সঙ্গেই আরও একটি রেকর্ড হয়েছে টেস্ট ক্রিকেটে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ টেস্টের ইতিহাসে সবথেকে কম ওভারে সমাপ্ত হওয়া ম্যাচ। নিউল্যান্ডসের ম্যাচের ফলাফল হয়েছে মাত্র ১০৬. ২ ওভারেই। আর একটু দুই দিনের ওডিআউ ম্যাচের তকমা পেয়ে যেত এই খেলা।টেস্ট ক্রিকেটে ৮৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ।

এখনও পর্যন্ত টেস্টের ইতিহাসে এটাই সবথেকে কম ওভারের ম্যাচ। এরআগে টেস্টে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ওভারের ম্যাচ হয়েছিল ১৯৩৫ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া একবার ব্যাট করে ৫৪.৩ ওভারে ১৫৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের দুই ইনিংসে ৩৬ রানে (২৩.২ ওভার) এবং ৪৫ রানে (৩১.৩ ওভার) গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া সেই ম্যাচে এক ইনিংস এবং ৭২ রানে জিতেছিল, যা ১০৯.২ ওভারে শেষ হয়েছিল।
তৃতীয় সংক্ষিপ্ততম খেলাটি ১৯৩৫ সালের জানুয়ারিতে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল। সেই টেস্ট ম্যাচ হয়েছিল ১১২ ওভারের। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ১০২ রান করে। জবাবে, পিচের খারাপ আচরণের কারণে ইংল্যান্ড ২৯.৩ ওভারে ৭ উইকেটে ৮৭ রানে- তাদের ইনিংস ঘোষণা করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে ১৯ ওভারে ৬ উইকেটে ৫১ রান তুলে ডিক্লিয়ার ঘোষণা করে। ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ১৬.৩ ওভারে ৬ উইকেটে ৭৫ রান করে খেলা জিতে নেয়।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ১৯১২ সালে ওভালে অনুলষ্ঠিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই ম্যাচ হয়েছিল ১৩৫.৫ ওভারের। তালিকায় পঞ্চম স্থানে আছে ২০২১ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ। সেই ম্যাচ সমাপ্ত হয়েছিল ১৪০.২ ওভারেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications