আইসিসি টি ২০ বিশ্বকাপে ভারতের গ্রুপেই পাকিস্তান, জানুন আরও কারা রয়েছে
আইসিসি টি ২০ বিশ্বকাপ হয়ে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। আজ প্রকাশিত হল গ্রুপবিন্যাস। সুপার ১২-তে ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান। টি ২০ বিশ্বকাপের খেলাগুলি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম এবং ওমানের ওমান ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে।

ভারত-পাকিস্তান একই গ্রুপে
সুপার ১২-তে গ্রুপ ২-এ ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং প্রথম রাউন্ডে গ্রুপ এ-র রানার আপ দল ও গ্রুপ বি-র জয়ী দল। আইসিসি টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

৮ থেকে আরও ৪
সুপার টুয়েলভে এই আটটির পাশাপাশি আরও চারটি দল ওঠার সুযোগ পাবে। তবে তাদের খেলতে হবে যোগ্যতা অর্জনকারী প্রথম রাউন্ড। এই রাউন্ডে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান। ফলে কোনও অঘটন না ঘটলে সাম্প্রতিক ফর্মের নিরিখে ধরে নেওয়া যায় গ্রুপ এ থেকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন এবং আয়ারল্যান্ড রানার-আপ হয়ে উঠবে। বি গ্রুপ থেকে প্রথম দুই দল হিসেবে উঠতে পারে বাংলাদেশ ও স্কটল্যান্ড। সেক্ষেত্রে সুপার টুয়েলভে ভারতের গ্রুপে পড়তে পারে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

সুপার টুয়েলভের গ্রুপ-১
সুপার টুয়েলভে গ্রুপ ১-এ যে দলগুলি রয়েছে তারা হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ এ-র জয়ী এবং গ্রিপ বি-র রানার আপ দল। ফলে সুপার টুয়েলভের গ্রুপ ১-এ যোগ্যতা অর্জন পর্ব খেলে ওঠা দলগুলির মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের। ২০ মার্চ টি ২০ ক্রমতালিকা অনুযায়ীই এই গ্রুপবিন্যাস হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আয়োজক বিসিসিআই
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর অবধি চলবে টি ২০ বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। ক্রীড়াসূচি সম্ভবত প্রকাশিত হবে আগামী সপ্তাহে। ইতিমধ্যেই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিসিসিআই কর্তারা দুই দেশেই টি ২০ বিশ্বকাপ ও আইপিএল আয়োজন নিয়ে বেশ কয়েকটি বৈঠক সারবেন। ওমানের ক্রিকেট কর্তাদের পাশাপাশি আইসিসি, এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হবে। সৌরভ বলেন, ওমানেও বিশ্বকাপের ম্যাচ হবে দেখে খুব ভালো লাগছে। এতে সে দেশের অনেকেই ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবেন। বিশ্বমানের একটি অসাধারণ প্রতিযোগিতার সাক্ষী থাকবে ওমান। বিসিসিআই সচিব জয় শাহ হলেন, গ্রুপ ঘোষণার সঙ্গে সঙ্গেই টি ২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেল। দুটি গ্রুপে যে দলগুলি রয়েছে তাতে দুর্দান্ত কিছু রুদ্ধশ্বাস ম্যাচের জন্য সকলেই প্রতীক্ষা করছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে ওমানে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে দেখে আমি খুবই খুশি। এশিয়ার বিভিন্ন জায়গায় ক্রিকেট পৌঁছে দেওয়াই লক্ষ্য। ওমান সহযোগী আয়োজক হিসেবে কোয়ালিফায়ারও খেলবে, এটাও দারুণ ব্যাপার।
(ছবি- জয় শাহ টুইটার)
Delighted to be here in Muscat, @TheOmanCricket with @SGanguly99 & @ICC officials for the announcement of ICC T20 World Cup groups. As a co-host & also a participating nation, this is a huge moment for the cricket-loving people here & we are pleased to take the sport far & wide. pic.twitter.com/2dyQJ1PJ8p
— Jay Shah (@JayShah) July 16, 2021












Click it and Unblock the Notifications