এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে, হাইভোল্টেজ লড়াই কবে জেনে নিন
এশিয়া কাপ এবার কোথায় হবে তা চূড়ান্ত নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এই টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানোর কথা বললেও সরকারিভাবে কোনও পদক্ষেপ হয়নি। এরই মধ্যে তিনিই এদিন এশিয়া কাপের গ্রুপবিন্যাসের কথা জানিয়ে দিলেন। যাতে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে।

ফলে গ্রুপ পর্যায়েই হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। ভারত ও পাকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারত ও পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে তিনবার আমনে-সামনে হবে রোহিত শর্মা ও বাবর আজমের দল। অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও কোয়ালিফায়ার দল। গ্রুপ পর্ব বা লিগ পর্যায়ে ৬টি ম্যাচের পর থাকছে সুপার ফোরের খেলা। দুটি গ্রুপ থেকে শীর্ষে থাকা ২টি করে দল যাবে সুপার ফোরে। রাউন্ড রবিন ফরম্যাটে হবে সুপার ফোরের খেলা। সুপার ফোরের মোট ৬টি ম্যাচের পর হবে ফাইনাল। ফাইনাল-সহ মোট ১৩টি ম্যাচ হবে এশিয়া কাপে।
Presenting the @ACCMedia1 pathway structure & cricket calendars for 2023 & 2024! This signals our unparalleled efforts & passion to take this game to new heights. With cricketers across countries gearing up for spectacular performances, it promises to be a good time for cricket! pic.twitter.com/atzBO4XjIn
— Jay Shah (@JayShah) January 5, 2023
পুরুষদের প্রিমিয়ার কাপের আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, কুয়েত, কাতার, কোয়ালিফায়ার ১ ও ২, ওমান, হংকং, সিঙ্গাপুরএবং মালয়েশিয়াকে নিয়ে। যারা এই টুর্নামেন্ট জিততে তারা সরাসরি এশিয়া কাপ খেলবে। এ ছাড়াও প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থানাধিকারী দল খেলবে ইমার্জিং টিম এশিয়া কাপ। ইমার্জিং টিমগুলিকে নিয়ে যে এশিয়া কাপ হবে তাতে ভারতীয় এ দলের পাশাপাশি একই গ্রুপে রয়েছে পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ ও কোয়ালিফায়ার এ। অপর গ্রুপে দুটি যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে থাকছে বাংলাদেশ ও আফগানিস্তানের এ দল।
আগামী জুন মাসে মহিলাদের টি ২০ ইমার্জিং টিমগুলিকে নিয়ে এশিয়া কাপ হবে। জুলাইয়ে পুরুষদের ইমার্জিং টিম এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। অক্টোবরে রয়েছে পুরুষদের অনূর্ধ্ব ১৯ চ্যালেঞ্জার কাপ, নভেম্বরে পুরুষদের অনূর্ধ্ব ১৯ প্রিমিয়ার কাপ, ডিসেম্বরে পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ২০২৪ সালে পুরুষ ও মহিলাদের টি ২০ চ্যালেঞ্জার কাপ রয়েছে। পুরুষ ও মহিলাদের টি ২০ প্রিমিয়ার কাপও হবে। সেপ্টেম্বরে হবে মহিলাদের টি ২০ এশিয়া কাপ। অক্টোবরে পুরুষদের অনূর্দ্ব ১৯ এশিয়া কাপ। ডিসেম্বরে রাখা হয়েছে পুরুষদের টি ২০ ইমার্জিং টিম এশিয়া কাপ।












Click it and Unblock the Notifications