ওয়েলিংটনে টস দেরিতে, ক্রিকেট ছেড়ে ফুটভলিতে ব্যস্ত ভারত ও নিউজিল্যান্ড! কারণ কী জানেন?

ওয়েলিংটনে আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। কিন্তু টস এদিন নির্ধারিত সময়ে হলো না। বৃষ্টি চলতে থাকায় টসের সময় পিছিয়ে দেওয়া হয়। যা পরিস্থিতি তাতে আবহাওয়াজনিত কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওয়েলিংটনে বৃষ্টি

আজ যা পরিস্থিতি তাতে খেলা হওয়ার সম্ভাবনা বেশ কম। বৃষ্টি মাঝেমধ্যে কয়েক মিনিটের জন্য থামছে। কিন্তু মাঠ শুকানোর জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ফের বৃষ্টি ফিরে আসছে। যেহেতু সন্ধ্যায় ম্যাচ তাই রোদে মাঠ শুকানোর অবকাশ নেই। স্কাই স্টেডিয়ামটিতে রাগবি খেলা হয়। আজ বৃষ্টি সামান্য সময়ের জন্য থামতেই ভারতীয় দলের ক্রিকেটাররা গা ঘামাতে রাগবি বল নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ফের বৃষ্টি নামতেই সকলেই ড্রেসিংরুমে ফিরে যান। আম্পায়াররা ছাতা মাথায় মাঠ পরিদর্শন সেরেছেন। তবে টস কখন হবে বা আদৌ হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ক্রিকেট ছেড়ে ফুটভলি!

ভারত ও নিউজিল্যান্ড এবার টি ২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। দুই দলই গ্রুপশীর্ষে থেকেই শেষ চারে গিয়েছিল। ভারতকে হারায় ইংল্যান্ড, তার আগে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছিল কিউয়িরা। গত বছর টি ২০ বিশ্বকাপের শেষে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। এবার ভারত গিয়েছে নিউজিল্যান্ড সফরে। ভারতীয় দলকে টি ২০ সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। আজ বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দেখা গিয়েছে ফুটভলিতে ব্যস্ত থাকতে। ক্রিকেট মাঠের লড়াইয়ের আগে ফুটভলির লড়াইও বেশ জমে ওঠে।

শুভমান গিল অভিষেকের অপেক্ষায়

এই সিরিজ থেকেই ভারত যে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে সে কথা আগেই জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। রোহিত শর্মা, লোকেশ রাহুলের অনুপস্থিতিতে এবার টি ২০ আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে শুভমান গিলের। টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের অপেক্ষায় থাকা শুভমান বলেন, নিউজিল্যান্ডে প্রথমবার এসেছিলাম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে। ২০১৯ সালে এখানেই একদিনের আন্তর্জাতিকে আমার অভিষেক হয়। ফলে নিউজিল্যান্ডে অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে। নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ পাওয়ার পরদিনই ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে পাঞ্জাবের হয়ে কেরিয়ারের প্রথম টি ২০ শতরান হাঁকিয়েছিলেন। শুভমান নিজের খেলায় বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। ভারত পাওয়ারপ্লে-তে আগ্রাসী ব্যাটিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে যে এগোতে চাইছে তা জানেন গিল। তিনি বলেন, ব্যাটিং করার সময় কয়েকটি বিষয় প্রয়োগের চেষ্টা চালাব। আমি মনে করি, ছক্কা মারার ক্ষেত্রে পাওয়ারের থেকে বেশি জরুরি টাইমিং।

ফুটবল থেকে দূরে সুন্দর

ভারতীয় দল যখন নিউজিল্যান্ডের সঙ্গে ফুটবল ও ভলিবলের মিশ্রণে মাঝে চেয়ার রেখে ফুটভলি খেলছিল তখন তাতে অংশ নিতে দেখা যায়নি ওয়াশিংটন সুন্দরকে। তিনি বলেছেন, পাঁচ-ছয় বছর আগে ফুটবল খেলতে গিয়ে আমার গোড়ালি ভেঙেছিল। আমি জীবনে আর ফুটবল খেলব না। ফুটবল ছাড়াও অনেক কিছু খেলা যায়। আমি এনসিএতে কাটিয়েছি। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে গিয়ে কাঁধে যে চোট পেয়েছিলাম তারপর এনসিএতে রিহ্যাবের মাধ্যমে সেরে উঠেছি। নিজের স্কিলের সঙ্গেই তাই শারীরিক বিষয়েও সচেতন থাকছি। আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে মুখিয়ে রয়েছি। আমার পছন্দের সেরা দেশে ভালো খেলাই লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+