মুম্বইয়ে জোরকদমে অনুশীলনে অস্ট্রেলিয়া, ভারতের দায়সারা প্র্যাকটিসে নজরে কুল-চা

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আজ ভারতের অনুশীলনে ছিলেন না টেস্ট দলের তারকারা। দায়সারা ঘণ্টা দুয়েকের অনুশীলন। ছিলেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া কিন্তু অনুশীলন করল পুরোদমেই।

ভারতের দায়সারা অনুশীলন

ভারতের দায়সারা অনুশীলন

রোহিত শর্মা শ্যালক অর্থাৎ স্ত্রী ঋতিকার ভাইয়ের বিয়েতে যোগদান করছেন। ফলে মুম্বই ম্যাচে তিনি খেলবেন না। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের সঙ্গে আজ অনুশীলনে দেখা গিয়েছে মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, উমরান মালিক, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। লোকেশ রাহুল উইকেটকিপিং করবেন, তবে আজকের অনুশীলনে ছিলেন না তিনিও। পাণ্ডিয়া কিছুক্ষণ বোলিং করেন, সেই সঙ্গে নেটেও কাটান দীর্ঘ সময়।

গরহাজির একাধিক তারকা

গরহাজির একাধিক তারকা

ফিটনেস ড্রিল, ফুটবল খেলার পাশাপাশি নেটে অনেকক্ষণ ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ। স্পিনার ও জোরে বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাত ভালো। ফলে প্রথম একাদশে সুযোগের নিরিখে তাঁরা এগিয়ে থাকবেন। বিশ্বকাপে ভারত কুল-চা জুটিতে ভরসা রাখবে কিনা তার আঁচ মিলতে পারে অস্ট্রেলিয়া সিরিজে।

নজরে কুল-চা

নজরে কুল-চা

কুলদীপ টেস্টে রান পেয়েছেন। তবে চাহালের ব্যাটিং ততটা ভালো নয়। তবু এই অভিজ্ঞ স্পিন-জুটির দিকেই এখন সকলের নজর। অনেক বিশেষজ্ঞই মনে করেন আইসিসির গ্লোবাল ইভেন্ট যেহেতু ভারতে হচ্ছে, সেখানে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল জ্বলে উঠতে পারেন। ভারত কোন কম্বিনেশন মুম্বইয়ে খেলাতে পারে তার একটা আভাস মিলতে পারে কালকের প্র্যাকটিসে। আজ ভারতের অনুশীলনে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ।

অস্ট্রেলিয়ার জোরদার অনুশীলন

অস্ট্রেলিয়ার জোরদার অনুশীলন

ভারতের অনুশীলনের পর অস্ট্রেলিয়া অবশ্য এদিন দীর্ঘ সময় অনুশীলন করল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ডেভিড ওয়ার্নার চোটের কারণে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরেছিলেন। তিনি এদিন নেটে কিছুক্ষণ বোলিং করেছেন। মার্কাস স্টইনিসকে আমেদাবাদেই দেখা গিয়েছিল অনুশীলন করতে। তিনিও হাজির ছিলেন। গ্লেন ম্যাক্সওয়েলও পা ভাঙার পর আন্তর্জাতিক ক্রিকেটে নামার জন্য প্রস্তুত। বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া শক্তিশালী দল নিয়েই নামতে চলেছে।

স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে নামবে অজিরা

স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে নামবে অজিরা

হার্দিক পাণ্ডিয়া যেমন প্রথমবার ভারতকে ওডিআই সিরিজে নেতৃত্ব দেবেন, তেমনই অনেকদিন পর এই ফরম্যাটে অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। অ্যারন ফিঞ্চের পর প্যাট কামিন্স ওডিআই অধিনায়ক হন। তিনি বিশ্রামে থাকায় জশ হ্যাজলউডকেও একদিনের ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। কামিন্সের মা প্রয়াত হয়েছেন। কামিন্সের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া নাগপুর ও দিল্লি টেস্টে হেরেছিল। তাঁর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। ইন্দোরে জেতে অজিরা, আমেদাবাদ টেস্ট ড্র হয়।

একনজরে পরিসংখ্যান

একনজরে পরিসংখ্যান

২০১৯ সালে ভারতে শেষবার একদিনের সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার পাঁচ টেস্টের ওডিআই সিরিজে মেন ইন ব্লুকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল অজিরা। ওই বছর বিশ্বকাপে ওভালে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায় ভারত। ২০২০ সালে ভারতে তিন ম্য়াচের সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। তাতে ভারত ২-১ ব্যবধানে জেতে। ২০২০ সালে নিজেদের দেশে ২-১ ব্যবধানেই ভারতকে ওডিআই সিরিজে হারায় অস্ট্রেলিয়া। পারস্পরিক দ্বৈরথে ১৪৩টি ম্যাচে ভারতের জয় ৫৩টিতে, ৮০টি ম্যাচে জিতেছে অজিরা, পরিত্যক্ত ১০টি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+