ওয়েস্ট ইন্ডিজে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ভারতীয় এ

ওয়েস্ট ইন্ডিজে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ভারতীয় এ

অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই দলেরই কিছু নতুন সদস্য ক্যারিবিয়ানদের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে দাপট দেখালেন।

ওয়েস্ট ইন্ডিজে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ভারতীয় এ

গত ম্যাচের হার ভুলে আন্টিগুয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ান ডে জিতল ভারতীয় এ দল। ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজও জিতলেন নীল জার্সিধারীরা। ভারতীয় এ দলের হয়ে সর্বোচ্চ ৮৮ বলে ৯৯ রান করেছেন ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড়। ৪১ বলে ৬৯ রান করেছেন শুভমন গিল। যদিও তাঁরা কেউই সিনিয়রদের দলে জায়গা পাননি।

৬৪ বলে ৬১ ও ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকা শ্রেয়স আইয়ার ও মনীশ পাণ্ডেকে বিরাট কোহলি নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দলে নেওয়া হয়েছে। অন্যদিকে বল হাতে ২টি করে উইকেট নেওয়া নভদীপ সাইনি, রাহুল এবং দীপক ছাহারও টিম ইন্ডিয়ায় ডাক পেয়েছেন।

সিরিজ আগে জিতেও গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে হার সহ্য করতে হয় ভারতীয় এ দলকে। তবে সিরিজের শেষ ম্যাচে কোনও ভুল-ত্রুটি করতে দেখা যায়নি শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডেদের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টোন চেজ। ভারতীয় বোলারদের দাপটে ৪৭.৪ ওভারে ২৩৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিয়ান ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৬৫ রান করেন শেরফেন রাদার্ফোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+