রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় এ দলকে হারাল ওয়েস্ট ইন্ডিজ এ
৩ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। তার আগে ওয়েস্ট এ দলের বিপক্ষে ম্যাচে মুখোমুখি ভারতীয় এ দল। শুক্রবার বেসরকারী সেই সিরিজে চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৫ রানে হেরে বসল মেন ইন ব্লু।
৩ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে মুখোমুখি ভারতীয় এ দল। শুক্রবার বেসরকারী সেই সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৫ রানে হেরে বসল মেন ইন ব্লু।

অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়ক রস্টন চেজ। ভারতের হয়ে বল হাতে ৬৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন বাঁ-হাতি পেসার খলিল আহমেদ।
পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ৮১ রানের দুরন্ত ইনিংসে খেলে অক্ষর প্যাটেল ম্যাচ জয়ের আশা দেখালেও ২৯৩ রানে ভারতের ইনিংস শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জেতে ৫ রান।
পাঁচ ম্যাচের বেসরকারী সিরিজে অবশ্য এগিয়ে রয়েছে ভারত। সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে মণীশ পাণ্ডের ভারতীয় দল আগেই সিরিজ জিতে নিয়েছিল। শুক্রবার ম্যাচ হারার পর সিরিজের ফল এখন ৩-১। সিরিজের শেষ ম্যাচ ২১ জুলাই।












Click it and Unblock the Notifications