পাঞ্চালের শতরানে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র ভারত এ-র, সিরিজ জিতল ১-০ ফলে

ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চালের দুর্দান্ত শতরানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের টেস্ট ড্র করল ভারত এ। তবে ১-০ ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতল ভারতীয় শিবির।

চার দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪১৭ রান তোলে ভারত এ। ৯২ রান করেন সদ্য সিনিয়র ভারতীয় দলে সুযোগ পাওয়া শুভমান গিল। করুণ নায়ার, শিবম দুবে, ঋদ্ধিমান সাহা যথাক্রমে ৭৮, ৬৮ ও ৬০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান তোলে দক্ষিণ আফ্রিকা এ। প্রোটিয়া শিবিরের হয়ে অভিজ্ঞ এইডেন মার্করাম ১৬১ ও উইয়ান মুল্ডার ১৩১ রান করেন। ভারতের হয়ে যথাক্রমে ৪, ৩ ও ২ উইকেট নেন কুলদীপ যাদব, শাহবাজ নাদিম ও মহম্মদ সিরাজ।

১৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শূণ্য রানে আউট হন প্রথম ইনিংসের নায়ক শুভমান গিল। এরপর অভিমণ্যু ইশ্বরণ (৩৪) ও করুণ নায়ারের (৫১ অপরাজিত) সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২০২ রানে পৌঁছে দেন ভারত এ-র তরুণ ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল। ৯টি চার ও ৪টি ছয় সহ ১৯২ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করেনি দক্ষিণ আফ্রিকা এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+