দক্ষিণ আফ্রিকা এ-কে প্রথম টেস্টে ৭ উইকেটে হারাল ভারত এ

দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেটের দুর্দান্ত জয় পেল ভারতীয় এ দল। পরপর দুই বলে দুটি বড় ছক্কা হাঁকিয়ে ভারতীয় এ দলকে ম্য়াচ জেতান মুম্বইয়ের অল রাউন্ডার শিবম দুবে।

দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেটের দুর্দান্ত জয় পেল ভারতীয় এ দল। পরপর দুই বলে দুটি বড় ছক্কা হাঁকিয়ে ভারতীয় এ দলকে ম্য়াচ জেতান মুম্বইয়ের অল রাউন্ডার শিবম দুবে। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় শিবির।

দক্ষিণ আফ্রিকা এ-কে প্রথম টেস্ট ৭ উইকেটে হারাল ভারত এ

কেরলের থিরুবনন্তপুরমের এই টেস্ট ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৬৪ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ দল। জবাবে প্রথম ইনিংসে ৩০৩ রান করে ভারতীয় শিবির। ৯০ রান করে আউট হন শুভমন গিল, ৬১ রান করেন অল রাউন্ডার জলজ সাক্সেনা। ভারতীয় বোলারদের বিক্রমে ১৮৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ দলের দ্বিতীয় ইনিংসও। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে যথাক্রমে ৩ ও ২ উইকেট নেন শাহবাজ নাদিম ও জলজ সাক্সেনা। শার্দুল ছাকুর ও কৃষ্ণাপ্পা গৌতমও নেন যথাক্রমে ২ ও ১ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত শুভমন গিল (৫), অঙ্কিত বাওনে (৬) ও কেএস ভরতের (৫) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় এ দল। কিন্তু রিকি ভুইয়ের অপরাজিত ২০ ও শিবম দুবের অপরাজিত ১২ ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+