Duleep Trophy 2024: প্রসিদ্ধদের দুরন্ত বোলিংয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ‘এ’ দল, শেষ ম্যাচে জয় পেল শ্রেয়স ব্রিগেড
দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন ভারতীয় এ দল। তৃতীয় পর্বের ম্যাচে ভারতীয় সি দলকে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে চ্যাম্পিয়ন হল মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বাধীন দল।
ভারতীয় এ দল মুখোমুখি হয়েছিল সি দলের। এ দলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় সি দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।ভারতীয় এ দলের প্রথম ইনিংস হয় ২৯৭ রানেই। জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই আল আউট হল সি দল। তৃতীয় দিনেরর শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭০ রান তুলেছিল এ দল। রবিবার ম্যাচের চতুর্থ দিনে ৮ উইকেটে ২৮৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় এ দল।

এ দলের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নিলেন। আকিব খান ২ উইকেট পান। ৩ ম্যাচে শেষে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল সি দল।
অন্যদিকে বি দলের বিরুদ্ধে ২৫৭ রানে জয় পেল ভারতীয় ডি দল। শ্রেয়স আইয়ারের দলকে জেতালেন অর্শদীপ সিং। দ্বিতীয় ইনিংসে ১১.২ ওভার বল করে ৬টি উইকেট নেন অর্শদীপ।
অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ভারতীয় বি দল ডি দলের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ডি দলের প্রথম ইনিংস শেষ ৩৪৯ রানে। প্রথম ইনিংসে শতরান করেন সঞ্জু স্যামসন। জবাবে ভারতীয় বি দলের প্রথম ইনিংস সমাপ্ত হয় ২৮২ রানে। অভিমন্যু ঈশ্বরণ ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৮৭ রান করেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে লিড পায় ডি দল।
দ্বিতীয় ইনিংসে ডি দল তোলে ৩০৫ রান। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করা রিকি ভুই দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করেন। বি দলের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৭৩ রানের। কিন্ত দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল অভিমন্যু ঈশ্বরণের দলের ব্যাটিং। ঈশ্বরণ ১৯ রানে আউট হলেন। নীতীশ রেড্ডি ৪০ রান করেন। সূর্যকুমার যাদব ১৬ রান করেন। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল বি দল। শেষ ম্যাচ জিতলেও ৬ পয়েন্ট নিয়ে সবার নীচে থাকল শ্রেয়স ব্রিগেড।












Click it and Unblock the Notifications