১২ অগাস্ট : ৭২ বছর আগে প্রথম অলিম্পিক সোনা জুটেছিল স্বাধীন ভারতের ভাগ্যে

১২ অগাস্ট : ৭২ বছর আগে প্রথম অলিম্পিক সোনা জুটেছিল স্বাধীন ভারতের ভাগ্যে

৭২ বছর আগের ১২ অগাস্ট প্রথম বার অলিম্পিকে সোনা জিতেছিল স্বাধীন ভারত। হকি দলের হাত ধরে এই কীর্তির অধিকারি হয়েছিল দেশ। গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারতের ওই সোনা জয় সোনা দিয়েই বাঁধানো।

১২ অগাস্ট : ৭২ বছর আগে প্রথম অলিম্পিক সোনা জুটেছিল স্বাধীন ভারতের ভাগ্যে

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করেছিল ভারত। এক বছর পর সেই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসেছিল অলিম্পিকের আসর। নব উদ্যম নিয়ে সেই ইভেন্টে অংশ নিতে গিয়েছিল ভারত। দেশের সব আশা টিকেছিল হকি দলের ওপর। সেবার মানুষের আবেগের সম্মান রেখেছিলেন কেডি সিং বাবু, লেসলি ক্লদিয়াস, কেশব দত্তরা।

টুর্নামেন্টের গ্রুপ এ-তে শীর্ষ স্থানে শেষ করে সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় হকি দল। ওই পর্যায়ে নেদারল্যান্ডসকে হারিয়েছিলেন কেডি সিং বাবুরা। ফাইনালে আয়োজক গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। প্রায় দুশো বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে ময়দানে নেমে ব্রিটিশদের বিরুদ্ধে মোক্ষম বদলা নিয়েছিলেন লেসলি ক্লদিয়াসরা। আজকেরই দিনে জ্যাম প্যাকড ওয়েম্বলি স্টেডিয়ামে ৪-০ গোলে অলিম্পিক ফাইনাল জিতেছিল ভারতীয় হকি দল। সেই মুহূর্তকে স্মরণ করেছেন দেশের প্রাক্তনীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+