Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বাধীনতা দিবসে,লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন কর্নেল ধোনি

১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাদাকের লেতে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যেতে পারে ধোনিকে

দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে এই মুহূর্তে কাশ্মীর উপত্যকায় টহলদারীর দায়িত্বে রয়েছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই দায়িত্বে থাকাকালীনই এবার দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন কর্নেল ধোনি।

স্বাধীনতা দিবসে,লাদাকে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন কর্নেল ধোনি

১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাদাখের লেতে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যেতে পারে ধোনিকে। সূত্রের খবর শনিবারই সতীর্থ জওয়ানদের সঙ্গে লে-র উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত ধোনি সেনাবাহিনীর ক্যাম্পে যোগ দিয়েছেন বেশ কয়েক দিন হল। এবার ভারতীয় সেনার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের দিন ধোনির হাতেই জাতীয় পতাকা উত্তোলনের গুরুদায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এমনটা হলে, স্বাধীনতা দিবসের দিন নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন ধোনি।

৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্যারা মিলিটারি ফোর্সের সঙ্গে থাকবেন মাহি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় পোস্টিংয়ে রয়েছেন তিনি। সেখান থেকেই ১০ অগাস্ট ফোর্সের সঙ্গে লাদাখের উদ্দেশে ধোনির রওনা হওয়ার কথা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+