পিঙ্ক বলে দিন রাতের টেস্টে টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং ভারতের

পিঙ্ক বলে দিন রাতের টেস্টে টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং ভারতের

ডনের দেশে অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে টসে জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। একদিন আগেই দল জানিয়ে দিয়েছিল ভারত। এবার ভালো ব্যাটিং করে রানের পাহাড় গড়ার লক্ষ্যের কথা জানালেন বিরাট। এই টেস্ট খেলেই তিনি পিতৃত্বাকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন, তাই দিন রাতের টেস্টে বড় রান হাঁকাতে চান, জানালেন কোহলি।

পিঙ্ক বলে দিন রাতের টেস্টে টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং ভারতের

ভারতীয় একাদশ--মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন

এদিন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ক্যামেরন গ্রিনের। অজি এই অলরাউন্ডারকে নিয়ে ইতিমধ্য়েই অজি ক্রিকেটমহলে চর্চা তুঙ্গে। প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল তাঁকে বিশেষ প্রতিভা বলে প্রশাংসা করেছেন।

অস্ট্রেলিয়া একাদশ- জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুসান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (অধিনায়ক ও উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ম্যাথান লায়ন, জস হ্যাজেলউড।

পিঙ্ক টেস্টে প্রথম দিন ভারত কেমন ব্যাটিং করে সেটাই এখন দেখার। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই সঙ্গে ফ্যাক্টর গোলাপি বলে দিন রাতের পরিবেশ। পিঙ্ক টেস্টে অস্ট্রেলিয়ার শতকরা একশো শতাংশ জয়ের রেকর্ড রয়েছে। ৭টি পিঙ্ক টেস্ট খেলে অস্ট্রেলিয়া ৭টিতেই জিতেছে। অন্যদিকে অজিদের হয়ে পিঙ্ক বলে ত্রাস মিচেল স্টার্ক। এখনও পর্যন্ত তিনি গোলাপি বল হাতে নিয়ে ৪২টি উইকেট নিয়েছেন। ফলে ভারতকে অবশ্যই স্টার্ককে সামলে চলতে হবে।

বিরাট বনাম স্টার্ক, পূজারা বনাম হ্যালেজউড, রাহানে বনাম প্যাট কামিন্স বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্য়ে হাইভোল্টেজ ডুয়েল দেখার অপেক্ষায় মার্কি সিরিজে চোখ ক্রিকেটদুনিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+