IND-W vs WI-W: স্মৃতির বিধ্বংসী ব্যাটিংয়ের পর রেণুকার দুরন্ত বোলিং, প্রথম একদিনের ম্যাচে দাপুটে জয় ভারতের

টি২০ সিরিজের পর এবার একদিনের সিরিজেও জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২১১ রানে হারিয়ে দিল ভারত।টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করার সুবিধাটা পুরোমাত্রায় কাজে লাগাল ভারত। এই ম্যাচে ভারতীয় দলে জার্সিতে অভিষেক হল দিল্লির প্রতীকা রাওয়ালের। স্মৃতি মান্ধানা ম্যাচ শুরুর আগে তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন। স্মৃতির সঙ্গেই ওপেন করতে নামেন প্রতীকা। প্রথম ম্যাচেই ভরসা দিলেন প্রতীকা। ভারতীয় দলের ওপেনিং জুটি করলেন ১১০ রান। প্রথম ওডিআই আন্তর্জাতিক ম্যাচে ৬৯ বলে ৪০ রান করলেন প্রতীকা।

তবে নিজের ছন্দেই ব্যাটিং করতে থাকেন স্মৃতি মান্ধানা ৯ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। তাঁর ১০২ বলে ৯১ রানের ইনিংসে ছিল ১৩টি চার। হারলিন দেওল ৫০ বলে ৪৪ রান করেন। ২৩ বলে ৩৪ রান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। । দ্বিতীয় ভারতীয় মহিলা অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে ১ হাজার রান পূরণ করলেন হরমনপ্রীত।

রিচা ঘোষ ১৩ বলে ২৬ এবং জেমিমা ১৯ বলে ৩১ রান করলেন। দীপ্তি শর্মা ১৪, সাইমা ঠাকুর এবং তিতাস সাধু ৪ রান করেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান তোলে ভারতীয় মহিলা দল। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জাইদা জেমস ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন।

৩১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতোই ভেঙে গেল ক্যারিবিয়ান মহিলা দলের ব্যাটিং লাইন আপ। ২৬.২ ওভারে ১০৩ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দলের দুই ওপেনার ০ রানে আউট হলেন। অধিনায়ক ম্যাথুজকে ০ রানে আউট করলেন রেণুকা সিং, ওপর ওপেনার জোসেফর ০ রানে রান আউট হলেন।

তিন নম্বরে নামা উইলিয়াসমকে ৩ রানে আউট করলেন তিতাস সাধু। ডটিন ৮ এবং ক্যাম্পেবল ২১ রানে আউট হলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে ফ্লেটচার সর্বাধিক ২৪ রানে আউট হলেন। ভারতীয় বোলারদের মধ্যে রেণুকা সিং ১০ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন। চতুর্থ ভারতীয় মহিলা বোলার হিসেবে ৫ উইকেট পেলেন রেণুকা। প্রিয়া মিশ্রা ২টি, তিতাস ও দীপ্তি ১টি করে উইকেট নেন। এই ম্যাচে এক হাতে দুরন্ত ক্য়াচ নিয়ে তাক লাগিয়ে দিলেন হরমনপ্রীত। এটি ভারতীয় দলের দ্বিতীয় বড় জয়।


আগামী বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। একের পর এক নতুন ক্রিকেটারকে ওডিআই দলে সুযোগ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+