IND-W vs WI-W: দুরন্ত বোলিং তিতাসের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেই দাপুটে জয় ভারতের

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মুম্বইয়ে প্রথম ম্যাচেই ৪৯ রানে জয় হাসিল করল ভারতীয় মহিলা ব্রিগেড। সদ্য অস্ট্রেলিয়ায় গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরেছে নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় পেল ভারত।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল। কিন্তু তাদের পরিকল্পনা কার্যকর হল না। ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামেন উমা ছেত্রী এবং স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটি ৫০ রান তোলে। ২৬ বলে ২৪ রান করে আউট হলেন উমা। কিন্ত স্মৃতি নিজের মেজাজেই খেলা চালিয়ে যেতে থাকেন। জেমাইমা রদ্রিগেসের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রানকে এগিয়ে যেতে থাকেন।

তবে স্মৃতির থেকেও এই ম্যাচে আরও আগ্রাসীব মেজাজে খেলতে থাকেন জেমাইমা। দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করেন স্মৃতি এবং জেমাইমা। অর্ধশতরান করার পর অবশ্য উইকেটে বেশিক্ষণ থাকতে পারেনি স্মৃতি। সাতটি চার এবং দু'টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৪ রান করেন স্মৃতি।

২৮ বলে হাফসেঞ্চুরি করেন জেমাইমা। কেরিয়ারে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রান করেন ভারতীয় মহিলা ব্যাটার। নিজের ইনিংসে মেরেছেন ন'টি চার এবং দু'টি ছক্কা। রিচা ঘোষ ২০ রান করে আউট হলেন। অধিনায়ক হরমনপ্রীত ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ভারতীয় মহিলা দল।

ব্যাট হাতে জেমাইমার বল পর বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন বাংলার তিতাস সাধু। প্রথমেই হেইলি ম্যাথুজকে ১ রানে আউট করলেন। শেমাইন ক্যাম্পবেলকে ১৩ রানে আউট করলেন দীপ্তি শর্মা। কিয়ানা জোসেফ এবং দিয়ান্দ্রা ডটিন একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু কিয়ানা ৪৯ রানে আউট করলেন সেই তিতাস।

রবিবার মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ভালো দাম পেয়েছেন দিয়ান্দ্রা ডটিন নিলামে মোটা অঙ্কের টাকা খরচ করে বিদেশি ক্রিকেটারকে ঘরে তুলেছে গুজরাত। ক্যারিবিয়ান অল রাউন্ডারকে ১.৭০ কোটিতে দলে নিয়েছে গুজরাত। দল পাওয়ার কয়েক ঘণ্টা পর দুরন্ত পারফরম্যান্স করলেন। ২৮ বলে ৫২ রান করলেন। তঁার ইনিংসে ছিল চারটি চার এবং তিনটি ছয়।

AUS vs IND: জাহির-ঈশান্তের সঙ্গেই কপিলের রেকর্ডও ভাঙলেন, বুমরাহকে নিয়ে ধারাভাষ্যকারের মন্তব্যে প্রবল বিতর্ক
তবে ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটাররা কেউ ভালো খেলতে পারলেন না. ফলে ২০ ওভারে ১৪৬ রান তুলল ৭ উইকেটের বিনিময়ে। তিতাস ৩৭ রানে ৩ উইকেট নিলেন। ম্যাচের সেরা হলেন জেমাইমা।
ভারতীয় মহিলা দল চলতি মাসের ১৭,১৯ ডিসেম্বর মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি দুটি টি২০ ম্যাচ খেলবে। এরপর ২২, ২৪, ২৭ ডিসেম্বর একদিনের সিরিজ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+