IND-W vs WI-W: দল নির্বাচন নিয়ে অখুশি হরমনপ্রীত! শেফালিদের প্রসঙ্গে বিস্ফোরক ভারত অধিনায়ক

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য অস্ট্রেলিয়ায় গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি২০ এবং একদিনের ম্যাচ খেলবে ভারত।

শুক্রবারই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে সেই দলে জায়গা হয়নি শেফালি ভর্মা এবং অরুন্ধতী রেড্ডির।দল নির্বাচন নিয়ে যে অধিনায়ক হরমনপ্রীত কৌর খুশি হননি তা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হয়ে গেল। খারাপ ফর্মের জন্য ভারতীয় দলে ব্রাত্য হয়েছেন শেফালি।এই সিরিজে ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন শেফালি ভর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত বোলিং করা অরুন্ধুতি রেড্ডি দুটি সিরিজেই ব্রাত্য থেকেছেন।

রবিবার ম্যাচের আগে শনিবার নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেফালি এবং অরুন্ধতীর প্রসঙ্গ উঠতেই ভারত অধিনায়ক স্পষ্ট বলেন আমি এখানে টি২০ সিরিজ এবং ভারতীয় দল সম্পর্কে বলতে এসেছি শেফালি বা অন্য কোন খেলোয়াড়দের সম্পর্কে বলতে পারব না এটি সঠিক ব্যক্তিদেরই প্রশ্ন করুন ।

সাম্প্রতিক সময় ভারতীয় দলের পারফরম্যান্স প্রসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, বিশ্বকাপের পর আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম ঘরের মাঠে ভালোই ফলাফল করেছিলাম কিন্তু অস্ট্রেলিয়া সফরে যে ফলাফল হয়েছে সেটা প্রত্যাশিত ছিল না। আমরা আশা করেছিলাম ফলাফল ভালোভাবে কিন্তু অস্ট্রেলিয়া সফর থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল। অস্ট্রেলিয়া সফরে কোন কিছুই পরিকল্পনা অনুযায়ী হয়নি।

একই সঙ্গে তিনি আরো বলেছেন আমরা যদি এই বছরটা দেখি তাহলে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা হোম কন্ডিশনে অনেক ম্যাচ জিতেছি কিন্তু বিশ্বকাপে ফলাফল ভালো হয়নি। হয়তো সব সময় ফলাফল প্রত্যাশ অনুসারে হয় না কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা করা খুবই গুরুত্বপূর্ণ।

ভারতীয় মহিলা দল চলতি মাসের ১৫,১৭,১৯ ডিসেম্বর মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে। এরপর ২২, ২৪, ২৭ ডিসেম্বর একদিনের সিরিজ খেলবে। এই সিরিজ ভারতীয় দলের কাছে শক্তি পরীক্ষার সুযোগ। তিন জন নতুন মুখ এই সিরিজে দলে আছেন।নন্দিনী কাশ্যপ এবং রাঘবি বিস্ত ভারতীয় টি২০ দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। প্রীতিকা রাওয়াল একদিনের সিরিজে প্রথমবার দলে ডাক পেয়েছেন। মুম্বইতে তিনটি টি২০ ম্যাচ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+