IND-W vs WI-W: ধোনি-কোহলিদের তালিকায় যুক্ত হলেন হরমনপ্রীত, মহিলা ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন স্মৃতি
টি২০ সিরিজে অনায়াস জয়ের পর রবিবার থেকে শুরু হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে একদিনের সিরিজ। প্রথম ম্যাচেই ব্যাট হাতে দাপটে দেখাল ভারতীয় দল। স্মৃতি মান্ধানা ৯ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। পাশাপশি অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৪ রান করলেন। দুই ক্রিকেটারই ব্যাট হাতে রেকর্ড গড়লেন।
ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অধিনায়ক এবং ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর। দ্বিতীয় ভারতীয় মহিলা অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে ১ হাজার রান পূরণ করলেন হরমনপ্রীত। এর আগে একমাত্র মিতালি রাজেরই এই রেকর্ড আছে। রবিবার ৩৪ রান করার পর হরমনপ্রীতের রান হল ১০১২। অধিনায়ক হিসেবে ২৬ ম্যাচে ১ হাজার পূরণ করলেন হরমনপ্রীত।

ভারতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবে ১০১২ রান করার পথে একটি শতরান এবং পাঁচটি অর্ধ শতরান করেছেন। একইসঙ্গে ভারত অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের হলেন দশম। এর ফলে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের উজ্জ্বল তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে ফেললেন হরমনপ্রীত।
অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সর্বাধিক রান করেছেন ধোনি। ২০০ ম্যাচে তাঁর রান ৬৬৪১। কোহলি ৯৫ ম্যাচে ৫৪৪৯ রান করেছেন। মিতালি রাজ ১৫৫ ম্যাচে ৫৩১৯ রান করেছেন। আজহারউদ্দিন ১৭৪ ম্যাচে ৫২৩৯ রান করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪৬ ম্যাচে ৫০৮২ রান করেছেন। রাহুল, দ্রাবিড়, কপিল দেব, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা আছেন এই তালিকায়।
এদিকে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান করলেন স্মৃতি। রবিবার ৯১ রান করে টপকে গেলেন লরা উলভার্টকে। তিনি এখনও পর্যন্ত ১৫৯৩ রান করেছেন। মহিলাদের রানের নিরিখে চলতি বছরে শীর্ষে উঠেন স্মৃতি। ভারতীয় সহ অধিনায়ক ব্যাট হাতে শাসন করেই চলেছে।
এরআগে ২০২২ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ১২৯০ রান এবং ২০১৮ সালে ১২৯১ রান করেছিলেন। এবার নয়া রেকর্ড সৃষ্টি করলেন স্মৃতি।












Click it and Unblock the Notifications