IND-W vs SA-W: এক ইনিংসে ৮ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়লেন ভারতের স্নেহ রানা
ব্যাট হাতে স্মৃতি-শেফালি রেকর্ড গড়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে নজির গড়লেন ভারতের স্নেহ রানা। চেন্নাইতে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল।
প্রথম ইনিংসে ভারতের করা ৬০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে কাপ ৬৯ এবং ডে ক্লের্ক ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ৪ উইকেটে ২৩৬। তৃতীয় দিনের শুরুতেই প্রোটিয়াদের ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৩০ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকান মহিলা ব্যাটাররা।
তৃতীয় দিনের সকালে মারিজান কাপ ৭৪ রান এবং ক্লের্ক ৩৯ রানে আউট হতেই তাসের ঘরের মতোই ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। ২৬৬ রানেই থেমে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস। স্নেহ রানা একাই প্রোটিয়াদের ব্যাটিংয়ে বির্পযয় ঘটালেন।

এরপর দক্ষিণ আফ্রিকাকে ফলোয়ান করানোর সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও জমাট ব্যাটিং শুরুতে করছে দক্ষিণ আফ্রিকা দল।আনিকে বোচ শুরুতেই দীপ্তি শর্মার বলে আউট হলেন ৯ রান করে। লরা উলভার্ট এবং সুনে লুস এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ের হাল ধরেন। এই জুটি করে ১৯০ রান। শতরান করার পর আউট হয়েছেন সুনে লুস। ২০৩ বলে ১০৯ রান করেন প্রোটিয়া এই মহিলা ব্যাটার।
দিনের শেষে লরা ৯৩ রানে অপরাজিত আছেন। মারিজান কাপ ব্যাট করছেন ১৫ রানে। তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ২৩২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলোয়ান এড়াতে এখনও ১০৫ রান করতে হবে তাদের।
প্রথম দিনে উঠেছিল ৫২৫ রান।
দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্রিকেটে নয়া মাইলস্টোন গড়ল ভারতীয় মহিলা দল। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান, একদিনে সর্বোচ্চ রান করার পর এবার ভারতীয় মহিলা দল এক ইনিংসেও সর্বোচ্চ রান করার রেকর্ডটিও নিজেদের দখলে নিয়ে নিল। শেফালি ২০৫ রান করেন। স্মৃতি করেন ১৪৯ রান। তাঁরা ২৯২ রানের জুটি গড়েন। শেফালি এবং স্মৃতি আউট হয়ে ফিরলেও জেমাইমা রদ্রিগেজ ৫৫ এবং হরমনপ্রীত ৬৯ রান করেন। সঙ্গে অবশ্যই রিচা ঘোষের অপরাজিত ৮৬ রান।












Click it and Unblock the Notifications