IND-W vs NZ-W: ফোকাসে এবার একদিনের বিশ্বকাপ, ঘরের মাঠে হরমনপ্রীতদের কিউয়ি চ্যালেঞ্জ

টি২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরে আবার আন্তর্জাতিক আঙিনায় ফিরছে ভারতীয় মহি‌লা ক্রিকেট দল। বৃহস্পতিবার থেকে পুণেতে ভারত এবং নিউজিল্যান্ডের পুরুষ দল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে। অন্যদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের মহিলা দল।

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে একেবারেই প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় মহিলা দ‌ল। এবার ভারতীয় মহিলা দলের ফোকাসে একদিনের বিশ্বকাপ। আগামী বছর ভারতের মাটিতে মহি‌লাদের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড সিরিজ দিয়েই একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে ভারতী। মহি‌লা দলের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার খেলতে পারছেন না। বঙ্গ তনয়া রিচা ঘোষ তাঁর বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য অনুপস্থিত থাকবেন এই সিরিজে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে হাঁটুতে চোট পাওয়ার পর এখনও ফিট নন আশা শোভনা। ফলে তিনিও খে‌লতে পারবেন না।

চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে পূজা বস্ত্রকারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নতুন মুখ সায়মা ঠাকুর, প্রিয়া মিশ্র, সায়ালি সাতগারে ও তেজল হাসাবনিস। বিশ্বকাপের পর হরমনপ্রীত কৌরের অধিনায়কত্ব থাকা নিয়ে সংশয় তৈরি হলেও এই সিরিজে তাঁর নেতৃত্বের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

সদ্য নিউজিল্যান্ডের মহিলা দল টি২০ বিশ্বকাপ জিতেছে। সেই দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভারতের বিরুদ্ধে সিরিজেও আছেন। অ্যামেলিয়া কেরের দিকে এই সিরিজে বাড়তি নজর থাকবে। কারণ টি২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন কের।

ফলে ঘরের মাঠে খেললেও ভারতের চ্যালেঞ্জ কোনও অংশ কম নয়। সবার নজর থাকবে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের দিকেই। ব্যাটার হরমনকে নিয়ে কোনও প্রশ্ন থাকলেও তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

IND vs NZ: বিরাট ভক্তকে অটোগ্রাফ দিলেন রোহিত, সেইসঙ্গে মনও জিতে নিলেন হিটম্যান, দেখুন ভিডিও
এমনকি প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও হরমনপ্রীতকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু নির্বাচকরা তাঁর উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে হবে হরমনপ্রীতকে। ভারতীয় দলের তিন নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে জল্পনা চলছে। স্বস্তিকা ভাটিয়ার ‌নাম ভাসছে। ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর দুরন্তভাবে প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারত বনাম নিউজিল্যান্ড মহিলা ওয়ানডের ম্যাচ টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮-এ। জিও সিনেমা অ্যাপে ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ১.৩০ মিনিট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+