IND-W vs IRE-W: ব্যাট হাতে স্মৃতির নয়া রেকর্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সহজ জয় ভারতের

বছরের প্রথম ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা দল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পেল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ব্রিগেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটে সহজ জয় হাসিল করল ভারত।

রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। এই একদিনেক ম্যাচে ভারতীয় মহিলা দলের হয়ে অভিষেক হল সায়ালি সাতঘরের। ম্যাচ শুরুর আগে অধিনায়ক স্মৃতি মান্ধানা তাঁর হাতে ক্যাপ তুলে দেন। হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এই সিরিজে অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্ধানা।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে আইরিশ মহিলা দল। ভারতীয় বোলারদের দাপটে খুব বেশি রান তুলতে পারেনি আয়ারল্যান্ডের মহিলা দল। তবে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ১২৯ বলে ৯২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার। অন্যদিকে লে পল ৭৩ বলে ৫৯ রান করে দলের মানরক্ষা করেন। ফলে দুই ব্যাটারের সৌজন্যে কিছুটা হলেও ভদ্রস্থ রান করে আয়ারল্যান্ড।

শেষদিকে কেলি ২৫ বলে ১৮ রান করে ২০০-র গণ্ডি পার করতে সাহায্য করেন।আয়ারল্যান্ড দলের হয়ে এই দুই ব্যাটার বাদ দিলে আর কেউ সেভাবে রান করতে পারেননি। ভারতীয় বোলারদের হয়ে প্রিয়া মিশ্রা ৯ ওভারে ৫৬ রান খরচ করে ২ উইকেট নেন। এর পাশাপাশি তিতাস সাধু, সাতঘরে, দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল শুরুটা দুরন্তভাবেই করেন। ওপেনিং জুটি ৭০ রান করে। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৯ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ছয়টি চার এবং একটি ছক্কা মারেন। এই ম্যাচে ওডিআই ক্রিকেটে ৪০০০ রান পূরণ করলেন স্মৃতি। ৯৫ ইনিংসে করলেন এই রান। দ্রুততম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন সৃষ্টি করলেন।

তবে প্রতীকা নিজের খেলা চালিয়ে যেতে থাকেন। ৯৬ বলে ৮৯ রান করেন ১০টি চার এবং একটি ছক্কার সাহায্যে। হারলিন দেওল ৩২বলে ২০ রান করে আউট হলেন। জেমিমা ৯ রানের বেশি করতে পারেননি। তবে তেজাল ৪৬ বলে ৫৩ রান করে দলের জয় নিশ্চিত করেন। রিচা ঘোষ ৮ রানে অপরাজিত থাকেন।

৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবে ভারতীয় মহিলা দল। ফলে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির আরও একটি মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে এবার ঘরের মাঠে আইরিসদের সিরিজে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মহিলা দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+