IND-W vs IRE-W: জেমাইমার দুরন্ত শতরান, আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রানের নয়া রেকর্ড স্মৃতিদের

একদিনের ক্রিকেটে নয়া রেকর্ড সৃষ্টি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে সহজ জয়ের পর রবিবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ব্রিগেড। স্মৃতি মান্ধানার নেতৃত্বে ভারতীয় মহিলা দল একদিনের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করল।

রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান তোলে ভারত ৷ এটাই একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের দলগত সর্বাধিক রান। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে ৩৫৮ রান তুলেছিল ভারতীয় মহিলা দল। এটাই ছিল এতদিন ভারতের সর্বোচ্চ রান৷

ভারতের বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল ৷ দুই ব্যাটার ওপেনিং জুটিতেই ১৫৭ রান করেন। শুধু দুই ব্যাটারের ফর্ম দেখেই বড় রানের স্কোর মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ কিন্তু কেউই শতরান করতে পারেননি ৷ ১০টি চার এবং দু'টি ছক্কা সাহায্যে স্মৃতি করেন ৫৪ বলে ৭৩ রান৷ প্রতীকা করেন ৬১ বলে ৬৭ রান৷

এরপর শুরু হয় হারলিন দেওল এবং জেমাইমা রডরিগেজের দুরন্ত ইনিংস। ৯১ বলে জেমাইমা রডরিগেজ ১০২ রান করেন।শতরান করার পর ব্যাটকে গিটারের স্টাইলে ধরে সেলিব্রেশন করেন জেমাইমা। ব্যাটিং শুধু নয় একইসঙ্গে দারুন গিটার বাজাতেও পারেন, তাই প্রথম একদিনের শতরান করে এই সেলিব্রেশন করলেন জেনাইমা।

হারলিন দেওল ৮৪ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এই দুই মহিলা ব্যাটার ১৮৩ রানের পার্টনারশিপ তৈরি করেন। জেমাইমা রডরিগেজ এবং হারলিন দেওলের ইনিংসে ছিল ১২টি করে চার। রিচা ঘোষ ১০ রানে আউট হন। এর ফলে রেকর্ড ৩৭০ রান স্কোরবোর্ডে তোলে ভারতীয় দল।

চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবে ভারতীয় মহিলা দল। ফলে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির আরও একটি মঞ্চ।হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এই সিরিজে অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্ধানা।


এর আগে বছরের প্রথম ম্যাচে জয় পায় ভারতীয় মহিলা দল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পা স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ব্রিগেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটে সহজ জয় হাসিল করে ভারত। রবিবার জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ভারতীয় মহিলা দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+