IND-W vs AUS-W:স্বপ্নের টেস্ট অভিষেকের পর কাকে কৃতজ্ঞতা জানালেন রিচা? সীমিত ওভারের সিরিজে ৪ বঙ্গ প্রতিনিধি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় মহিল দল। এই প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল ভারতীয় মহিলা ব্রিগেড।এই টেস্টে স্বপ্নের অভিষেক হয়েছে রিচা ঘোষের। ব্যাট হাতে নজর কাড়ার পর ফিল্ডিংয়েও বুদ্ধিমত্তার ছাপ রাখেন।প্রথম ইনিংসে ১০৪ বলে ৫২ রানে ফেরেন রিচা। সাফল্যের দিনে বাবা-মা-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিলিগুড়ির বঙ্গ তনয়া।

বৃহস্পতিবার মা-বাবার সামনেই রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন স্মৃতি মান্ধানা। টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অর্ধশতরান করার পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন রিচা।

Richa Ghosh

স্নেহ রানার বলে এগিয়ে এসে ডিফেন্স করেছিলেন মুনি। বল ড্রপ খেয়ে সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিচার হাতে যায়। বল রিচার হাতে গিয়েছে দেখেও আচমকা ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন অজি মহিলা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটাররা প্রথমে ক্যাচের আবেদন করেছিলেন। কিন্তু ব্যাটার ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসেছেন দেখে তখনই বল উইকেটে টিপ করেন রিচা। কিন্তু রিচার বুদ্ধিতেই রান আউটের শিকার হলেন মুনি।

ম্যাচের পর সোশ্যাল সাইটে রিচা লিখেছেন, 'অভিষেক টেস্ট স্মরণীয় হয়ে থাকল অর্ধশতরানের জন্য। দলের কাছে আমি কৃতজ্ঞ, সবার প্রচেষ্টাতেই ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় এসেছে। আমি কৃতজ্ঞ আমার মা-বাবার কাছে, ওনারাই আমার সাপোর্ট স্টিটেম, ওনাদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না।'

শুক্রবার মেয়ের দুরন্ত ইনিংসের পরে বিসিসিআই টিভির সাক্ষাৎকারে রিচার মামা-বাবা নিজেদের প্রাণখোলা অনুভূতি প্রকাশ করেন নিতান্ত সহজ সরলভাবে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, 'তোমার কঠিন পরিশ্রম ফল দিয়েছে। আমাদের বিশ্বাস ছিল, কখনও না কখনও তুমি টেস্ট খেলার সুযোগ পাবে। এটা সবে শুরু মাত্র। তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় মহি‌লা দল। দুটি সিরিজেই বাংলা থেকে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। রিচা ঘোষ, দীপ্তি শর্মা ছাড়াও দলে আছেন তিতাস সাধু ও সাইকা ইশাক। সোমবার নির্বাচক কমিটির পক্ষ থেকে তিনটি ওডিআই ও তিনটি টি২০ সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনটে করে একদিনের এবং টি২০ খেলবে মুম্বই এবং নভি মুম্বইয়ে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওডিআই সিরিজ। এই ম্যাচ গুলি হবে ২৮, ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। টি২০ সিরিজের ম্যাচ গুলি হবে ৫,৭,৯ জানিয়ারি। দুটি সিরিজেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। একদিনের সিরিজে প্রথমবার সুযোগ পেলেন তিতাস সাধু, সাইকা ইশাক, শ্রেয়াঙ্কা পাটিল।

এশিয়ান গেমসের সোনার পদকজয়ী ভারতীয় দলের সদস্যা ছিলেন তিতাস, এরপর টি২০ ম্যাচেও সুযোগ পেয়েছেন। এবার ওডিআই অভিষেকের অপেক্ষায় হুগলির তিতাস। পার্ক সার্কাসের ইশাকও ওডিআই দলে ডাক পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+