IND-W vs AUS-W: টেস্ট দলে রিচার অভিষেক, প্রথম দিনেই অজিদের বিরুদ্ধে ভালো জায়গায় হরমনপ্রীতরা

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের পর বৃহ্স্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামল ভারতীয় মহিলা দল। এরআগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সহজেই জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। প্রথম দিনের শুরুতেই ভালো জায়গায় হরমনপ্রীত ব্রিগেড। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি।

মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার অজি মহিলা দলের পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে টেস্টে অভিষেক হল রিচা ঘোষের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলেন পরিবর্তি ফিল্ডার হিসেবে। এবার সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হল রিচার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৯৪ তম প্লেয়ার হিসেবে টেস্টে অভিষেক হল এই বঙ্গ তনয়ার।

IND-W vs AUS-W

অস্ট্রেলিয়া এদিন শুরুতেই ২ উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায়। ওপেনে নেমেছিলেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। অজি ওপেনার লিচফিল্ডকে দুরন্তভাবে রান আউট করেন জেমিমা। এরপর এলিসা পেরিকেও ৪ রানে আউট করেন পূজা বস্ত্রকার এরপর তাহিলা ম্যকগ্রা ও বেথ মুনি মিলে কিছুক্ষণ দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাকগ্রা চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন।

৪০ রানে আউট হন বেথ মুনি। তবে ম্যাকগ্রাথ দ্রুত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।এরপর আরও কোনও অজি ব্যাটার বড় রান পাননি। শেষ পৎ৪ন্ত অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রথম ইনিংস শেষ হল ২১৯ রানে। পূজা চারটি এবং স্নেহ রানা তিনটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা জমাট ব্যাটিং করতে শুরু করেন। শেষ পর্যন্ত শেফালি ৪০ রান করে আউট হন। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯৮। ফলে মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছেন স্মৃতি মান্ধানা। । বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করেন ভারতী দুই ওপেনার।। অস্ট্রেলিয়ার বোলারেরা তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। দিনের শেষ পর্যন্ত টিকে থাকার পরিকল্পনা করে খেলছিলেন তাঁরা।

নাইটওয়াচ উইমেন স্নেহকে (৪) নিয়ে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ স্মৃতি মান্ধানা ( ৪৩)। ফলে ভারত মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছে।দ্বিতীয় দিন ভারতীয় দল ব্যাটে দাপট দেখাতে পারলে অজিদের ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিতে পারবেন ভারতীয়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+