IND-W vs AUS-W: ভারতের সামনে ধরাশায়ী অস্ট্রেলিয়া, দুরন্ত পারফরম্যান্স করে ঐতিহাসিক জয় হরমনপ্রীতদের
ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া। ভারতীয় মহিলা দল টেস্ট ম্যাচে হারাল অজিদের। ৮ উইকেটে বিরাট জয় তুলে নিল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনের ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল ভারত। রবিবার চতুর্থ দিনের মাঝপথেই খেলার সমাপ্তি হয়ে গেল। সেই সঙ্গে ঐতিহাসিক জয় পেল ভারত। এই প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল ভারতীয় মহিলা ব্রিগেড।
রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬১ রানে। ৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সেইসঙ্গে ম্যাচও জিতে নেয় হরমনপ্রীত ব্রিগেড।

তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ছিল ৫ উইকেটে ২৩৩। ৪৬ রানের লিড অজিদের। চতুর্থ দিনের সকালে দ্রুত বাকি ৫ উইকেট হারায় অজিরা। ২৮ রানেই অজিদের বাকি পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে স্নেহ রানা চারটি, হরমনপ্রীত ও রাজেশ্বরী দুটি করে উইকেট নেন।
৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। প্রথম ওভারেই ৪ রান করে আউট হয়ে যান শেফালি বর্মা। তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় অভিষেক করা রিচা ঘোষকে। শূন্য রানে তাঁর ক্যাচ পড়ে। প্রথম ইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৩ রানের বেশি করতে পারলেন না বঙ্গ তনয়া।
স্মৃতি ও জেমাইমা ধীরে ধীরে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৮ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। তাঁর ব্যাট থেকেই আসে জয়ের শট। সেইসঙ্গে জয় ঐতিহাসিক জয়ও হাসিল করে ভারতীয় মহিলা ব্রিগেড।
ভারতীয় বোলারদের দাপটে ২১৯ রানেই শেষ হয় অস্ট্রেলিয়া মহিলা দলের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে পূজা চারটি ও স্নেহ রানা ৩টি উইকেট নেন। চার ভারতীয় ব্যাটারের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৪০৬ রান তোলে ভারত। ম্যাচের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।
তৃতীয় দিনে ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন অজি মহিলা ব্রিগেড। শুরুতে তারা জমাট ওপেনিং জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেনি অ্যালিশা হিলির দল। দুই ইনি্ংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্নেহ রানা।
HUGE CONGRATULATIONS TO TEAM INDIA on beating Australia for the first time in Women's Tests! @Vastrakarp25 & @SnehRana15 were immaculate with the ball, and the batting unit rallied around to record this historic triumph. Two Test victories on the trot, well played! 🇮🇳👏… pic.twitter.com/n0812yvXZJ
— Mithali Raj (@M_Raj03) December 24, 2023
এই টেস্টে অভিষেক হয় রিচা ঘোষের। ব্যাট হাতে নজর কাড়ার পর ফিল্ডিংয়েও বুদ্ধিমত্তার ছাপ রাখেন। ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications