ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: তিরুবনন্তপুরমে ক্যারিবিয়ানদের ব্যাটিং দাপটে উড়ে গেল ভারত, সিরিজ ১-১

তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ সিরিজে ১-১ প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ

তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ।

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল পোলার্ড অ্যান্ড কোম্পানি। ক্যারিবিয়ান দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৭ রান করেন সিমন্স। ইনিংস সাজানো ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। ক্যারিবিয়ান দলের এদিনের ব্যাটিং নায়ক তিনি।

তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ সিরিজে ১-১ প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ

সেই সঙ্গে উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানও দারুণ খেলেছেন। ম্যাচের জয়সূচক শটটি তাঁর ব্য়াটেই এসেছে। ১৮ বলে ৩৮ রান হাঁকিয়ে দলকে জয়ের গণ্ডি পার করান পুরান। ইনিংস সাজানো ৪টি চার ও ২টি ছয় দিয়ে। ব্যাটে-বলে দুই বিভাগেই ভারতকে মাত দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ৩টি চার ও ৩টি ছয় দিয়ে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান দলের জয়ের ভিত গড়ে দেন লিউস।

এদিন টস জিতে প্রথমে বোলিং নিয়ে ভারতকে ১৭০ রানে বেঁধে ক্যারিবিয়ানরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫৪ রান করেন শিবম দুবে।

তিরুবনন্তপুরমে ক্যারিবিয়ানদের ব্যাটিং দাপটে উড়ে গেল ভারত

সিরিজের শেষ ম্যাচ বুধবার ১১ ডিসেম্বরে হতে চলেছে। ঐ দিন মুম্বইয়ে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলবে দুই দল। মুম্বইয়ের ওয়াংখেড়েতেই হবে সিরিজ ফয়সলা। প্রসঙ্গত এই মাঠেই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+