ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: স্যার ভিভ রিচার্ডসের সাক্ষাৎকার নিতে বিরাট যখন অ্যাঙ্কর
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সাক্ষাৎকার নিলেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সাক্ষাৎকার নিলেন বিরাট কোহলি।

রিচার্ডসকে নিয়ে ইন্টারভিউয়ের শুরুতে কী বললেন বিরাট
ক্রিকেট কিংবদন্তি ভিভের ইন্টারভিউ নেওয়া সবসময়ই স্পেশাল বলে ইন্টারভিউয়ের শুরুতে উল্লেখ করেছেন ভিকে। এরপরই বিরাট বলেন,'বরাবরই ইন্টারভিউ দিতে হয়, আমাকে খুব একটা ইন্টারভিউ নিতে দেখা যায় না। তবে কিংবদন্তি ভিভের জন্য এই ভূমিকায় নামলাম। ভিভকে প্রশ্ন করতে পেরে আমিও দারুণ খুশি। আমাদের প্রজন্মের কাছে ভিভ অন্যতম সেরা অনুপ্রেরণা। আমাকে সময় দেওয়ার জন্য ভিভকে ধন্যবাদ।'

বিরাটের প্রশ্নে ভিভের উত্তর
ক্রিকেট কেরিয়ারে কী কী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন? বিরাটের এই প্রশ্নের উত্তরে ভিভ বলেন, 'প্যাশনই মানুষকে তৈরি করে দেয়। সেই কারণেই কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ বলে মনে হয়নি ' পরক্ষণের বিরাট বলেন হেলমেট ছাড়া আপনাকে ব্যাট করতে দেখেছি। আপনার টেম্পারমেন্টটাই আলাদা ছিল। সেই নিয়েই রিচার্ডসকে পরের প্রশ্নে বিরাট বলেন, 'হেলমেট ছাড়া ব্যাটিং করার সময় আপনার মাইন সেট কেমন ছিল?' উত্তরে ভিভ বলেন, 'মাইন সেটটা সেভাবেই তৈরি করেছিলাম। কোনওদিনই হেলমেট না পরার জন্য সমস্যায় পড়তে হয়নি।'

আজ ম্যাচ দেখা যাবে কখন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ভারতীয় সময় ম্যাচ শুরু সন্ধ্যে ৭টায়। টস হবে ৬.৩০ মিনিটে।












Click it and Unblock the Notifications