টেস্ট ক্রিকেটে এই নিয়ে কটি গোল্ডেন ডাক হল কোহলির? একনজরে ক্যারিবিয়ান সফরটা কেমন গেল বিরাটের

ক্যারিবিয়ান সফরের শেষটা মনের মতো করতে পারলেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন।

ক্যারিবিয়ান সফরের শেষটা মনের মতো করতে পারলেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন। ব্যাট হাতে প্রথম বলেই কেমার রোচের শিকার হয়ে আউট হন কোহলি

কোহলির ০ রানে আউট হওয়ার পরিসংখ্যান

ভারতের ব্যাটিং ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে কেমার রোচের অসামান্য সুইংয়ের সামনে উইকেটকিপার হ্যামিল্টনের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। টেস্ট ক্রিকেটে এটি বিরাটের চতুর্থ গোল্ডেন ডাক। সব মিলিয়ে পাঁচ দিনের ফর্ম্যাটে মোট ৯ বার ০ রানে আউট হলেন বিরাট।

একনজরে টেস্ট সিরিজে কোহলির ব্যাটিং

দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে বিরাটের সংগ্রহ ১৩৬ রান। সিরিজে কোহলির ব্যাটে দুটি অর্ধশতরান এসেছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন, আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাটের সংগ্রহ ৭৬ রান।

ক্যারিবিয়ান সফরটা কেমন গেল বিরাটের

টি-টোয়েন্টি সিরিজে ১টি অর্ধশতরান(তৃতীয় ম্যাচে ৫৯ রান)
ওয়ান ডে সিরিজে ২টি শতরান(১২০, ১১৪*রান)
টেস্ট সিরিজে- ২টি অর্ধশতরান(প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১, দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+