ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচের মাঝে ডান্ডিয়া নাচে মজলেন বিরাট, ভাইরাল হল ভিডিও
ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ক্রিস গেইলের সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। এবার টেস্ট সিরিজের মাঝে 'ডান্ডিয়া' নাচে আরও এবার নেটিজেনদের মনে আলোড়ন তুললেন বিরাট
ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ক্রিস গেইলের সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। এবার টেস্ট সিরিজের মাঝে 'ডান্ডিয়া' নাচে আরও এবার নেটিজেনদের মনে আলোড়ন তুললেন কিং বিরাট।
|
চতুর্থ দিনে ম্যাচের সেরা মুহূর্ত কোহলির ডান্ডিয়া ডান্স
চতুর্থ দিনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে একাধিক মনে রাখার মতো মুহূর্ত থাকলেও সবচেয়ে বেশি ভাইরাল হল কোহলির ডান্ডিয়া নাচ। দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে দলকে তিনশো রানের কাছে পৌঁছে দেন অজিঙ্ক রাহানে। দু'বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন অজিঙ্ক। সেই রানে ভর করেই দ্বিতীয় ইনিংসে ৩৪৩ রান তুলে ইনিংস ছাড়ে ভারত। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৪১৯ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একের পর এক উইকেট হারাতে শুরু করলে, ভারতের বোলিংয়ের মাঝে নিশ্চিন্ত মনে ডান্স করতে শুরু করে দেন বিরাট।
|
নাচার সুযোগ পেলে, হাতছাড়া করেন না ভিকে
গেইলের সঙ্গে তাঁর ডান্স ভিডিও ভাইরাল হতে, এ প্রসঙ্গে বিরাট বলেছিলেন, 'নাচের সুযোগ পেলে, সেটা হাতছাড়া করি না। ' টেস্টেও সেই দৃশ্য দেখা গেল। মুহূর্তের বিরতি পেতেই নাচের ছন্দে দলকে চাঙ্গা করেন বিরাট। এবার অবশ্য পঞ্জাবী ডান্স নয়, একেবারে গুজরাতি নাচ নেচে ডান্ডিয়া করতে দেখা গেল বিরাটকে।
প্রাণ খুলে নাচতে ভালোবাসেন বিরাট, রইল ভাইরাল কিছু মুহূর্ত
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে শিখর ধাওয়ানের সঙ্গে রাস্তায় নাচতে দেখা গিয়েছে বিরাটকে।












Click it and Unblock the Notifications