কোহলিকে ঘিরে 'বিরাট' আবদার ফ্যানেদের, দেখুন ভিডিও

ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় টেস্টে কোহলিকে ঘিরে গ্যাালারিতে 'বিরাট' আবদার ফ্যানেদের।ধৈর্য্য ধরে সকলের আবদার পূরণ করেন কিং কোহলি।

জনপ্রিয়তায় সবার উর্ধ্বে। হ্যাঁ, এটাই বিরাট কোহলি, এটাই ভারত অধিনায়ক। ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় টেস্টে কোহলিকে ঘিরে গ্যালারিতে 'বিরাট' আবদার ফ্যানেদের।ধৈর্য্য ধরে সকলের আবদার পূরণ করেন কিং কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই দৃশ্য।

কোহলির কাছে অটোগ্রাফ ও সেলফির আবদার

কিংস্টনের সাবিনা পার্কের প্রথম দিনের ম্যাচের শেষে কোহলির সঙ্গে ছবি তোলার জন্য় স্ট্যান্ড থেকে আওয়াজ উঠছিল। গ্যালারি দর্শকদের সেই আবদারে না করেননি বিরাট। ধৈর্য্য ধরে অটোগ্রাফ, সেলফির প্রতিটি আবদার মেটালেন। ফ্যানদের সঙ্গে কাটানো কোহলির এই মুহূর্তের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই

কোহলির অর্ধশতরান

দ্বিতীয় টেস্টের শুরুতে ৪৬ রানে ভারত ২ উইকেট হারালেও কোহলি ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ঘুরে দাঁড়ায় । প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন অবশ্য শতরান হাতছাড়া করলেন বিরাট। ১৬৩ বল খেলে ৭৬ রানে আউট হন। ইনিংস সাজনো ১০টি চার দিয়ে।

কীভাবে আউট কোহলি

সবাই যখন ধরে নিয়েছে টেস্টে কোহলির ব্যাটে ২৬তম সেঞ্চুরিটি আসতে চলেছে। চা পান বিরতির পর তখনই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের মাপা আউটসুইংয়ের ব্যাট ঠেকিয়ে হ্যামিলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+