ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট তালিকায় শীর্ষে বিরাটের ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল কোহলিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল কোহলিরা। সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বিরাট অ্যান্ড কোম্পানি।

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা
১) ভারত- ২টি টেস্ট খেলে ২টি টেস্টেই জয়, সংগ্রহ ১২০ পয়েন্ট
২) নিউজিল্যান্ড- ২ টেস্ট খেলে ১টি জয়, ১টিতে হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৩) শ্রীলঙ্কা ২টি টেস্ট খেলে ১টিতে জয় ১টিতে হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৪) অস্ট্রেলিয়া ৩টি টেস্ট খেলে ১টি জয়, ১টি হার ও ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৫) ইংল্যান্ড- ৩টি টেস্ট খেলে ১টি জয়, ১টি হার ও ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৬) ওয়েস্ট ইন্ডিজ- ২টি টেস্ট খেলে, ২টিতে হার, সংগ্রহ ০ পয়েন্ট
ওয়েস্ট ইন্ডিজ সফরে কোহলিদের পারফর্ম্যান্স
ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফর্ম্যাটের সিরিজেই দারুণ সাফল্য পেল ভারত। ৩-০ টি-টোয়েন্টি সিরিজ জেতে মেন ইন ব্লু। এরপর ২-০ ওডিআই সিরিজ ও ২-০ টেস্ট সিরিজ জিতল ভারত।












Click it and Unblock the Notifications