ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ:কোহলিদের বিরুদ্ধে অভিষেকেই ১১৭ বছরের নজির ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন কর্নওয়াল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেকেই বল হাতে নজর কড়েছেন ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। সেই সঙ্গে ম্যাচে দুটি দারুণ ক্যাচও নিয়েছেন। সঙ্গে বড়সড় একটি নজিরও গড়ে ফেললেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেকেই বল হাতে নজর কেড়েছেন ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। সেই সঙ্গে ম্যাচে দুটি দারুণ ক্যাচও নিয়েছেন। সঙ্গে বড়সড় একটি নজিরও গড়ে ফেললেন ক্যারিবিয়ান বোলার

 কী সেই নজির

কী সেই নজির

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্থূল ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার নতুন নজির লিখলেন স্পিনার রাহকিম কর্নওয়াল। তাঁর ওজন ১৪০ কেজি, উচ্চতা ৬ ফুটের বেশি।

আগে এই নজির কার ছিল

১১৭ বছর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন ওয়ারউইক আমস্ট্রং। তাঁর ওজন ছিল ১৩৩- ১৩৯ কেজির মধ্যে।

অভিষেকে পারফর্ম্যন্স কেমন

দ্বিতীয় টেস্টের প্রথম দিন কোহলি-মায়াঙ্কের জোড়া অর্ধশতরানে ম্যাচে ফিরেছে ভারত। যদিও দুই ব্যাটসম্যানের থেকেও বেশি চর্চায় ১৪০ কেজি ওজনের কর্নওয়াল। ম্যাচে পূজারাকে আউট করেন। তাঁর স্পিন খেলতে গিয়ে কাট শটে পয়েন্টে ক্যাচ দিয়ে ৬ রানে আউট হন পূজারা। এছাড়া আরও দুটি উইকেটে কর্নওয়ালের অবদান রয়েছে। ভারতীয় দুই ওপেনার রাহুল ও মায়াঙ্কের ক্যাচ ধরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+