ওজন ১৪০ কেজি, উচ্চতা ৬.৫ ফুট! কোহলিদের থামাতে দানবীয় অলরাউন্ডার আনছে ওয়েস্ট ইন্ডিজ, ভিডিওতে দেখুন

কোহলিদের বিরুদ্ধে দেশের মাটিতে ভালো ফল করতে এবার তাই দানবীয় অলরাউন্ডারকে টেস্ট স্কোয়াডে রেখে চমক দিল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি লড়াই হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারদের সামনে এবার ওডিআই সিরিজে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। সেই ওডিআই সিরিজ শেষ হলেই দরজায় কড়া নাড়ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পাঁচ দিনের ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল এখন ভারত। কোহলিদের বিরুদ্ধে দেশের মাটিতে ভালো ফল করতে এবার তাই দানবীয় অলরাউন্ডারকে টেস্ট স্কোয়াডে রেখে চমক দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবিয়ানদের দল ঘোষণা

শনিবার ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষিত হয়েছে। যার প্রধান চমক, প্রথমবারের জন্য টেস্ট খেলতে ডাক পেলেন রাহকিম কর্নওয়াল।

দানবীয় চেহারার জন্য ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয় কর্নওয়াল

ওজন ১৪০ কেজি, উচ্চতা ৬.৫ ফুট! হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্থূল ক্রিকেটার হলেও ব্যাটে-বলে হাতটা ভালো। ফিল্ডিংয়ে সমস্যা অবশ্য রয়েছে। ভারতের বিরুদ্ধে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে কর্নওয়েলের। সেটা অবশ্য ভারতীয় এ দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে।

বাইশ গজে পারফর্ম্যান্স

ঘরোয়া ক্রিকেটে ব্যাটে ২২২৪ রান ও বল হাতে ২৬০টি উইকেট নিয়েছেন।

কোহলির বিরুদ্ধে খেলেছেন কর্নওয়াল

২৬ বছর বয়সী অ্যান্টিগার এই ক্রিকেটার অতীতে ভারতকে বেগ দিয়েছেন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের এক বেসরকারী ম্যাচে রাহানে, পূজারা ও কোহলিকে আউট করেছিলেন কর্নওয়াল। সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/dCYysFjc-hE" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+