India vs West Indies Test: বিরাট কোহলির আগে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ কারা খেলেছেন? লারার সঙ্গে সাক্ষাৎ ভাইরাল
India vs West Indies Test: ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে কাল থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই দুই টেস্টের সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।
এই টেস্ট খেলতে নামলেই আরও একটি মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি। তার আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন কিং কোহলি। মাইলস্টোন ম্যাচে কোহলির ব্যাটে শতরানের অপেক্ষায় ভক্তরা।

বিরাট কোহলি বিশ্বের দশম তথা ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ত্রিনিদাদে। সচিন তেন্ডুলকর সবচেয়ে বেশি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মহেন্দ্র সিং ধোনি ৫৩৮টি এবং রাহুল দ্রাবিড়ের ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ধোনি এশিয়া এবং দ্রাবিড় এশিয়া ও আইসিসির দলের হয়েও খেলেছেন।
এ ছাড়া মাহেলা জয়বর্ধনে ৬৫২, কুমার সঙ্গকারা ৫৯৪, সনৎ জয়সূর্য ৫৮৬, রিকি পন্টিং ৫৬০, শাহিদ আফ্রিদি ৫২৪ এবং জ্যাক কালিস ৫১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি আপাতত রয়েছেন ইনজামাম উল হকের সঙ্গে। দুজনেই ৪৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দ্বিতীয় টেস্টে বিরাট ছাপিয়ে যাবেন ইনজিকে।
বিরাট কোহলি এখনও অবধি ১১০টি টেস্ট, ২৭৪টি একদিনের আন্তর্জাতিক ও ১১৫টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁকে ত্রিনিদাদের রাজপুত্র বলা হয়। ভারতীয় দলের অনুশীলনের ফাঁকে বিরাট কোহলির সঙ্গে দেখা হলো লারার।
When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara 😃👏#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, লারা ফোনে কারও সঙ্গে কথা বলছেন। বিরাট কোহলিকে তাঁর দিকে আসতে দেখেই লারা হাত মেলান। দুজনে একে অপরকে আলিঙ্গনও করেন। লারা ফোন কানে ধরে রেখেই কোহলির সঙ্গে কিছু কথা বলেন। এরপর বিরাট প্যাভিলিয়নের দিকে যাওয়ার সময় তাঁর দিকে থাম্বস আপ দেখান লারা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চলতি বছরই লারাকে টপকে দ্বিতীয় স্থানের দখল নেন বিরাট কোহলি। অ্যাডিলেড ওভালে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার নিরিখেও লারার রেকর্ড ভেঙেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রান করার ক্ষেত্রেও লারা ও সচিনের কীর্তি ভেঙেছেন কোহলি।
কোহলির সঙ্গে লারার সাক্ষাৎ স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে দুজনের মধ্যে কী কথা হয়েছে তা স্পষ্ট নয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে প্রিন্স অব ত্রিনিদাদকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications