কোহলির কাছে চিরঋণী রয়ে গেলেন বুমরাহ, কেন?
অধিনায়ক বিরাট কোহলির কাছে চিরঋণী রয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।বিরাটকে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ভারতীয় পেসার
অধিনায়ক বিরাট কোহলির কাছে চিরঋণী রয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।বিরাটকে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করা পেসার
|
ভারতের তৃতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেন বুমরাহ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে ১৬ রান খরচ করে ছয় উইকেট তুলে নিয়েছেন বুম বুম বুমরাহ। এর মধ্যে একটি হ্যাটট্রিক রয়েছে। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের নবম ওভারে পরপর তিন বলে ড্যারেন ব্রাভো, ব্রুকস ও রস্টন চেজকে আউট করেন তিনি। হরভজন, ইরফানের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন জসপ্রীত।
কোহলিকে কেন ধন্যবাদ
৯ ওভারের দ্বিতীয় বলে ব্রাভোকে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ করান। এরপর তৃতীয় বলে ব্রুকসকে এলবিডব্লিউ আউট করেন বুমরাহ। এরপর রস্টন চেজের বিরুদ্ধে এলবিডব্লিউ আউটের আপিল করলেও নিশ্চিত ছিলেন না জসপ্রীত।
সেসময় দ্বি'মত না হয়ে কোহলি ডিআরএস নিয়ে নেন। টিভি আম্পায়ার চেজকে আউট দিলে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ। এই কারণেই অধিনায়ক কোহলির প্রতি চিরঋণী থাকবেন বলে জানালেন বুমরাহ।
|
হরভজনের শুভেচ্ছা
২০০১ সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বুমরাহ সেই ক্লাবে ঢুকে এবার ঢুকে পড়লেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লিখেছেন, 'তোমার জন্য গর্বিত। টেস্টে হ্যাটট্রিকের নজির গড়া ক্রিকেটারদের ক্লাবে তোমায় স্বাগত।'












Click it and Unblock the Notifications