তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক বুমরাহের, এর আগে আরও দুই ভারতীয় এই কীর্তি গড়েছেন

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক জসপ্রীত বুমরাহের। ভারতীয় ডান হাতি পেসারের বোলিং আক্রমণে সামনে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ।

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক জসপ্রীত বুমরাহের। ভারতীয় ডান হাতি পেসারের বোলিং আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪১৭ রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে হোল্ডার অ্যান্ড কোম্পনি।

ভারতীয়দের মধ্যে তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক বুমরাহের

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার বিরল নজির তৈরি করলেন। সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে নবম ওভারে ড্যারেন ব্রাভো, ব্রুকস ও রস্টন চেজকে পরপর তিন বলে আউট করেন জসপ্রীত। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে সব মিলিয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত।

ভারতীয়দের মধ্যে টেস্টে প্রথম হ্যাটট্রিক হরভজন সিংয়ের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে ইডেন টেস্টে হ্যাটট্রিক করেন হরভজন সিং। ভারতীয় বোলারদের মধ্যে হরভজন সিংই প্রথমবার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন।

ভারতীয়দের মধ্যে টেস্টে দ্বিতীয় হ্যাটট্রিক ইরফান পাঠানের

করাচি টেস্টে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক পেয়েছিলেন ইরফান পাঠান। প্রসঙ্গত টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ওভারে হ্যাটট্রিক পাওয়া প্রথম বেলার ইরফান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+