ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: পাঁচ উইকেট নিয়ে কাকে ধন্যবাদ দিলেন ইশান্ত
ইশান্ত ২.০! ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিধ্বংসী বোলিং ইশান্ত শর্মার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অ্যান্টাগায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৪২ রান খরচ করে ২টি মেডেন সহ ৫ উইকেট তুলে নিয়েছেন।
ইশান্ত ২.০! ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিধ্বংসী বোলিং ভারতীয় পেসার ইশান্ত শর্মার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪২ রান খরচ করে ২টি মেডেন সহ ৫ উইকেট তুলে নিয়েছেন। এই পারফর্ম্যান্সের জন্য সতীর্থ বোলার বুমরাহকে ধন্যবাদ দিলেন তিনি।

ম্যাচের পর ইশান্ত বলেন, 'জসপ্রীত বুমরাহের টিপসেই এদিন পাঁচ উইকেট তুলে নিতে পারলাম। বৃষ্টির পর বলের মুভমেন্ট করানো যাচ্ছিল না। ভেজা বলে কাজটা কঠিন ছিল। বুমরাহ তখন আমাকে ক্রস সিমে বল করে যাওয়ার পরামর্শ দেয়। এতেই দিনের শেষে ঝুলিতে পাঁচ উইকেট।'
শুধু বলেই নয়, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান ইশান্তের। অষ্টম উইকেটে জাদেজার সঙ্গে ৬০ রানের পার্টনারশিপে দলকে তিনশো রানের গণ্ডির কাছে পৌঁছে দেন। ব্যাটে সংগ্রহ ১৯ রান। ভারতের প্রথম ইনিংস থামে ২৯৭ রানে।
জবাবে ইশান্তের দুরন্ত বোলিংয়ের (৫ উইকেট) সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় দিনের শেষে ১৮৯/৮ রানে বেধে রেখেছে কোহলি অ্যান্ড কোম্পানি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত এখনও এগিয়ে ১০৮ রানে।












Click it and Unblock the Notifications