ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টেস্টের নতুন জার্সি নিয়ে কী বললেন ভারতীয় ক্রিকেটাররা
আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিযান শুরু করছে ভারত। এই ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করতে চলেছে কোহলি অ্যান্ড কোম্পানি।
আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিযান শুরু করছে ভারত। এই ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করতে চলেছে কোহলি অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই টেস্টের নতুন জার্সিতে ভারতীয় দলের পথ চলা শুরু হচ্ছে।
টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে জার্সির পিছনে জার্সি নম্বর ও ক্রিকেটারের নামের প্রচলন শুরু করেছে আইসিসি। অ্যাসেজ সিরিজের এজবাস্টন টেস্ট দিয়ে এই প্রচলন শুরু হয়।
একনজরে নতুন এই জার্সি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মন্তব্য
বোর্ডের এক ভিডিও বার্তায় ভারতীয় ওপেনার লোকেশ রাহুল বলেছেন, ' টেস্ট ম্যাচে ভারতীয় দলের কাউকে গ্যালারি থেকে বোঝা যায় না, আমার মা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে এসেছে। দলের কম বেশি সকলেরই দাড়ি রয়েছে। সেকারণেই আরও ক্রিকেটারদের চিহ্নিত করতে অসুবিধে হয়। এবার জার্সি নম্বর শুরু হওয়ায় সহজেই সমর্থকরা মাঠের ক্রিকেটারদের চিহ্নিত করতে পারবে।'
VIDEO: Jersey Nos. – Yay or Nay? #TeamIndia share their views:ok_hand::sunglasses:
Our boys will be seen in the new Test jerseys for the first time. How excited are they? - by @28anand #WIvIND
Full Interview - :movie_camera: https://t.co/DkA168OAXf pic.twitter.com/vRiFywrGho
— BCCI (@BCCI) August 21, 2019
Click it and Unblock the Notifications