ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ হোয়াইটওয়াশ করল কোহলিরা

সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারত। ম্যাচের চতুর্থ দিনে ২৫৭ রানের বড় ব্যবধানে লড়াই জিতে নিল কোহলিরা

সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারত। ম্যাচের চতুর্থ দিনে ২৫৭ রানের বড় ব্যবধানে লড়াই জিতে নিল কোহলিরা। ম্যাচ জিততে গেলে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৪৭৮ রানের পাহাড় তুলতে হত। সেই রানের অনেক আগেই অবশ্য হোল্ডারদের ইনিংস গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২১০ রানে অলআউট করে ভারত। ফলে ২-০ সিরিজ জিতে নিল কোহলি অ্যান্ড কোম্পানি

দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিং

প্রথম ইনিংসে মতো দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং ভারতের।দ্বিতীয় ইনিংসে ইশান্ত দুটি, শামি ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট পেয়েছেন। অন্য একটি রান আউট ও একটি উইকেট নেন বুমরাহ

ক্যারিবিয়ানদের ব্যাটিং

ম্যাচ জিততে ৪৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্রুকস ৫০ রান করে লড়াই করেন। অধিনায়ক হোল্ডারের সংগ্রহ ৩৯ রান ও ব্ল্যাকউড ৩৮ রান করেন।

ম্যাচের সেরা

প্রথম ইনিংসে ১১১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থেকে ভারতকে দুই ইনিংসে বড় রানে পৌঁছে দেন হনুমা বিহারী। ম্যাচের সেরা হয়েছেন হনুমা।

একনজরে স্কোরকার্ড

ভারত প্রথম ইনিংস ৪১৬ অলআউট
ভারত দ্বিতীয় ইনিংস ১৬৮/৪(ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১১৭
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ২১০ রান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+