হ্যাটট্রিকম্যান বুমরাহকে কী বললেন ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকের মালিক

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে বল হাতে আগুন ঝরাচ্ছেন জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এবার ৬ উইকেট তুলে নিলেন।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে বল হাতে আগুন ঝরাচ্ছেন জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এবার ৬ উইকেট তুলে নিলেন। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন। তাতেই বুমরাহকে শুভেচ্ছা জানালেন হরভজন।

ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকের মালিক কী বললেন

ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকটি করেছিলেন অফ স্পিনার হরভজন সিং। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক করেন। শনিবার বুমরাহ সেই ক্লাবে ঢুকে পড়েছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লিখেছেন, 'তোমার জন্য গর্বিত। টেস্টে হ্যাটট্রিকের নজির গড়া ক্রিকেটারদের ক্লাবে তোমায় স্বাগত।'

সিরিজে দুটি পাঁচ উইকেট শিকার হয়ে গেল বুমরাহের

চলতি টেস্ট সিরিজে দুটি পাঁচ উইকেট শিকার হয়ে গেল বুমরাহের। এর আগে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ রান খরচ করে ৫ উইকেট পান। শনিবার সাবিনা পার্কে ১৬ রান খরচ করে ৬ উইকেট পেয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ৯৭ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

চার বিদেশ সফরে, পাঁচটি পাঁচ উইকেট শিকার

প্রথম এশিয় ক্রিকেটার হিসেবে চার বিদেশ সফরে, পাঁচবার পাঁচ উইকেট নিয়ে নজির তৈরি করলেন বুমরাহ। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু'বার পাঁচ উইকেট শিকার করলেন। সব মিলিয়ে এশিয়ার প্রথম বোলার হিসেবে চার বিদেশ ভূমে পাঁচটি পাঁচ উইকেট শিকার করলেন ভারতীয় পেসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+