ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই: ভিলেন হতে পারে বৃষ্টি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এবার ওডিআই সিরিজেও বৃষ্টির ভ্রুটি রয়েছে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের সময় বাজ পড়া শুরু হলে ডাক ওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতেছিল ভারত। বৃহস্পতিবার থেকে শুরু এবার ওয়ান ডে সিরিজ। সেই সিরিজেও বাধা হতে পারে বৃষ্টি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই: ভিলেন হতে পারে বৃষ্টি

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ৮ অগাস্ট গায়ানায় প্রথম ওয়ান ডে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গায়ানার স্থানীয় সময় ম্যাচ শুরু হওয়ার কথা সকাল ৯টা ৩০ মিনিটে।

আর সকাল সাড়ে নটা থেকে দশার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬২ শতাংশ। সেক্ষেত্রে প্রথম ওডিআই নির্ধারিত সময়ে শুরু না হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টি হলে অন্তত ম্যাচ শুরু হতে ৩০ মিনিট দেরি হতে পারে। ভারতীয় সময়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচ দেখা যাবে সন্ধ্যে ৭টায়। তবে সকালের বৃষ্টির পর অবশ্য দিনভর আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ম্যাচের ভেন্যু, ম্যাচ কখন কোথায় দেখবেন?

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ভারতীয় সময় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭টায়। টস হবে ৬.৩০ মিনিটে। ম্যাচ দেখবেন সোনি পিকচার্স নেটওয়ার্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+