পোলার্ডের প্রশংসায় লারা, কোহালিদের বিরুদ্ধে সিরিজের ফলের চেয়ে মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ!

পোলার্ডের প্রশংসায় লারা, কোহালিদের বিরুদ্ধে সিরিজের ফলের চেয়ে মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ!

হায়দরাবাদে আজ শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র দশ মাস। তার আগে এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ডুয়েল দিয়ে মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতির পথে হাঁটতে চলেছে ভারতীয় দল। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি হারের বদলা হিসেবে এই সিরিজে প্রত্যাঘাত দিতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

লারার মতামত

লারার মতামত

ক্যারিবিয়ান দল সিরিজে কেমন লড়াই করে সেই নিয়ে অবশ্য ভাবতে নারাজ কিংবদন্তি লারা। ক্যারিবিয়ান প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'কোহলিদের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলল তার চেয়েও মূল বিষয় ভারত সফর থেকে ওয়েস্ট ইন্ডিজ দল কী শিখে ফিরল।'

পোলার্ডের প্রশংসায় লারা

পোলার্ডের প্রশংসায় লারা

সেই সঙ্গে লারা ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডের প্রশংসা করেছেন। কিংবদন্তি প্রাক্তনি বলেন, 'দেশের জার্সির চেয়েও বিশ্বের বিভিন্ন ক্লাব মিলিয়ে অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পোলার্ড। বিশ্বকাপের আগে ওকে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে নির্বাচন করা নিয়ে চর্চা চললেও, এটা একেবারেই সাহসী সিদ্ধান্ত বলে মনে করি। টিমমেটরাও ওকে মানে। টি-টোয়েন্টিতে ওর অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাই দলকে অনেক সাহায্য করবে।' সামনের দশ মাস পোলার্ডের হাত ধরে দল অন্য জায়গায় পৌঁছে যাবে বলেই আশা রাখছেন লারা।

পোলার্ডের টি-টোয়েন্টি পরিসংখ্যান

পোলার্ডের টি-টোয়েন্টি পরিসংখ্যান

দেশের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি, আইপিএলে ১৪৮টি ম্যাচ খেলেছেন পোলার্ড। এছাড়া বিভিন্ন দেশের ক্রিকেট লিগেও তাঁর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

প্রসঙ্গত ২০১৬ সালে ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ক্যারিবিয়ান দল ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০১২ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ান দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+